টিকিট লাইনে ভিড় থাকলে নো টেনশন, মুশকিল আসান টিকিট চেকার

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোল : একের পর এক ট্রেন পরিষেবায় আধুনিকীকরণ করছে রেল। যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই নিত্য নতুন সুবিধার ভাবনা রয়েছে রেলের। অনেক সময় স্টেশনে এসে দেখা যায়, টিকিট কাউন্টারে মাত্রাতিরিক্ত ভিড়। কিন্তু টিকিট তো কাটতেই হবে। আবার টিকিট কাটতে গেলে ট্রেন মিলের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির লাঘব ঘটাতে চালু হয়েছে নতুন ব্যবস্থা।

যাত্রীদের দুশ্চিন্তা, ভাবনা থেকে মুক্তি দিতে যাত্রীদের সুবিধার্থের কথা মাথায় রেখেই আসানসোল স্টেশনে সরকারি ভাবে চালু হলো মোবাইল আনরিজার্ভড টিকিটিং সিস্টেম (MUTS)। এই পরিষেবা চালু হওয়ার ফলে বাড়তি সুবিধা পাবে যাত্রীরা। কিন্তু কীভাবে এটি ব্যবহার করা যাচ্ছে?

জানা গিয়েছে, আসানসোল স্টেশনে চালু হওয়া এই নতুন পরিষেবাটি যাত্রী–বান্ধব টিকিট পরিষেবা। কেউ টিকিট কাউন্টারে টিকিট কাটতে গিয়ে দেখতে দীর্ঘ লাইন রয়েছে। সেই টিকিট কেটে ট্রেন ধরা প্রায় অসম্ভব। তখন তাকে স্টেশনে প্রবেশ করার পরেই যোগাযোগ করতে হবে টিকিট বুকিং কাউন্টারের সামনে থাকা টিকিট চেকারের সঙ্গে।চেকারের কাছে থাকা যন্ত্রের মাধ্যমেই তিনি প্রয়োজনীয় টিকিট কেটে নিতে পারবেন। এরফলে বেশ অনেকটা সময়ও বাঁচবে।

অনেকই বলেছেন, এই টিকিট কাটায় অনেক সময় বাঁচছে। এই পরিষেবাটি মোবাইলের মাধ্যমে বাড়ি থেকে যাত্রীরা করতে পারলে আরো সুবিধা হবে।

পূর্ব রেল সূত্রে খবর, যাত্রীদের সময় বাঁচানোর পাশাপাশি ভিড়ের চাপও কমবে। রেলকর্মীরাও স্টেশন চত্বরে যে কোনও জায়গা থেকে টিকিট দিতে পারবেন বলে জানা গিয়েছে। এরফলে বুকিং কাউন্টারের ভিড়েও রাশ টানা সম্ভব হবে।

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর