ফের বেলপাহাড়িতে বাঘের পায়ের ছাপ, জঙ্গলে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি বন দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ফের ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বাঘের পায়ের ছাপ।মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করছে বনদফতর। জঙ্গলে গাছের ডাল কুঁড়াতে যেতে মানা বন দফতরের।শুক্রবার ফের ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের বেলপাহাড়ি থানার(Belpahari P.S.) অন্তর্গত বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের আমঝর্ণা, আমলাশোল,কাঁকড়াঝোড় এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে যান বন বিভাগের আধিকারিক ও কর্মীরা। সেই সঙ্গে ঝাড়গ্রাম বন বিভাগের ভুলাভেদা রেঞ্জ – এর পক্ষ থেকে ওই এলাকায় গিয়ে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক থাকার জন্য প্রচার করা হয়।

বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার পাশাপাশি জঙ্গলে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। বন দফতরের পক্ষ থেকে আরো জানানো হয় যে ওই এলাকার ঝাড়খণ্ড রাজ্যের সীমানা লাগোয়া জঙ্গলে শুক্রবার একটি বাঘের(Tiger) পায়ের ছাপ দেখা গিয়েছে। তাই নিজেও সতর্ক থাকবেন এবং অপরকে সতর্ক থাকার জন্য জানাবেন বলে প্রচার শুরু হয়েছে। একদিকে ঘন কুয়াশা তারই মধ্যে ফের শুক্রবার বেলপাহাড়ি থানার ওই জঙ্গলে বাঘ চলে আসায় গ্রামবাসীরা যথেষ্ট চিন্তায় পড়েছেন। বাড়িতে থাকা গবাদি পশুকে বাড়ির উঠোনে বেঁধে রাখতে হয়েছে। তাই ঝাড়গ্রাম বন বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির উপর নজরদারি শুরু করা হয়েছে।

ওই বাগদি পুরুলিয়া লড়াইকা পাহাড় থেকে ঝাড়খণ্ড(Jharkhand) রাজ্যের ঘাটশিলা বনাঞ্চলে প্রবেশ করেছিল, সেখান থেকে শুক্রবার সকালে ফের বেলপাহাড়ি থানার ঝাড়খণ্ড সীমানা লাগোয়া জঙ্গলে এসে প্রবেশ করেছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। ফের বাঘ প্রবেশ করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ঝাড়গ্রাম বন বিভাগের ডি এফ ও (DFO)উমর ইমাম সহ অন্যান্য আধিকারিকরা। উল্লেখ করা যায় যে, বাঘিনী জিনাত ধরা পড়ার পর গত ১২  জানুয়ারি ঝাড়খণ্ড রাজ্যের চান্ডিল বনাঞ্চল থেকে একটি পুরুষ বাঘ বেল পাহাড়ি জঙ্গলে প্রবেশ করে । এরপর সেই পুরুষ বাঘটি বেলপাহাড়ি জঙ্গল থেকে পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার রাইকা পাহাড় এর জঙ্গলে প্রবেশ করে। পুরুলিয়ার রাইকা পাহাড়ের জঙ্গল থেকে ২০ শে জানুয়ারি ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর বনবিভাগের ঘাটশিলা(Ghatsila) বনাঞ্চলে প্রবেশ করে । মাত্র চার দিন থাকার পর ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলা বনাঞ্চল থেকে শুক্রবার ফের ঝাড়গ্রাম বন বিভাগের(Jhargram Forest Department) বেলপাহাড়ি জঙ্গলে এসে প্রবেশ করে বাঘটি।

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া