তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তরবঙ্গে একটানা প্রবল বৃষ্টিতে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। ইতিমধ্যেই ভারী বৃষ্টিতে ডুয়ার্সের হলংয়ের অস্থায়ী সেতু ভেসে গিয়েছে। উত্তরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী জলপাইগুড়ি জেলার জলঢাকা নদী(Jaldhaka River) বিপদ সীমার উপর দিয়ে বইছে। গত ২৪ ঘন্টায় রাজ্যের ৬৮টি River gaude স্টেশনের মধ্যে ২০টি স্টেশনে ২৯ শতাংশ জলস্তল বেড়েছে।dvc থেকে জল ছাড়ার এই মুহূর্তে কোন বার্তা নেই। আলিপুরদুয়ারে একটানা বৃষ্টিতে হলং নদীতে জল বাড়ছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এবং ডুয়ার্সের(Dooars) একাধিক এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। কোচবিহারের একাধিক জায়গায় ধারাবাহিক বৃষ্টিতে জল জমে গিয়েছে। ভুটানের ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে।

ভুটান থেকে ক্রমশ জল নামছে উত্তরবঙ্গে। ফলে আলিপুরদুয়ার ও কোচবিহারের নদীগুলিতে জল বাড়ছে। দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে একটানা বৃষ্টিতে দুশ্চিন্তায় পড়েছেন সেখানকার মানুষজন। আলিপুরদুয়ার জেলাতে শনিবার রাত থেকে একটানা বর্ষণ হচ্ছে ।কোচবিহার দার্জিলিং সহ উত্তরবঙ্গের অন্যান্য জায়গাতেও শনিবার রাত থেকে একটানা বর্ষণ শুরু হয়েছে। রবিবার সকাল থেকেও জোরে বৃষ্টি হচ্ছে। জলদাপাড়া টুরিস্ট লজ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ঠিক আট মাস আগে উত্তরবঙ্গে বৃষ্টিতে বিপর্যয় দেখা দিয়েছিল সে সময় ডুয়ার্সে একাধিক এলাকা বানভাসি হয়েছিল।

সেই সময় অস্থায়ী সেতু তৈরি করা হয়েছিল হলং নদীর ওপর। সেই অস্থায়ী সেতু বানিয়ে যাতায়াত চলছিল। কিন্তু একটানা বৃষ্টিতে সেই সেতু পুনরায় ভেঙে গিয়েছে। এই অস্থায়ী সেতু তৈরি করেছিল বন দফতর। এই পথেই এলিফ্যান্ট স্কোয়ার্ড, Rapid রেসপন্স টিম ও জলদাপাড়া নর্থ রেঞ্জের বনকর্মীরা যাতায়াত করে থাকেন। গ্রামবাসীদের নিরাপত্তা এবং বিপদগ্রস্ত বন্যপ্রাণ উদ্ধারে এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আরও বৃষ্টি হয় ভুটানে তাহলে সে ক্ষেত্রে সেই জল নিচে নামলে বন্যার আশঙ্কা থাকছে। বন্যপ্রাণীদের যাতে কোন রকম সমস্যা না হয় সেদিকে নজর রাখছেন বনকর্মীরা। হাসিমারা, বারোবিশা, কুমারগ্রাম কালচিনি ও ফালাকাটার(Falakata) বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে। এইসব এলাকায় বৃষ্টির জলের সঙ্গে নদীর জল ঢুকছে। জলপাইগুড়ির ময়নাগুড়ি, নাগরাকাটা, ধুপগুড়ি এলাকায় একাধিক নদীর জল বাড়ছে। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ উত্তরবঙ্গে মহা দুর্যোগের পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী কয়েক দিন উত্তরবঙ্গে দুর্যোগ চলবে। পর্যটকদের নিরাপদ স্থানে থাকার আবেদন জানিয়েছে প্রশাসন পরিস্থিতি যাতে আজকের বাইরে না যায় তার জন্য নজরদারি চলছে।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?