অপরাজিতা বিল দ্রুত কার্যকরের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডের আবহে রাজ্য বিধানসভায়  ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪’ পেশ হয়। তবে এখন তা  কার্যকর হয়নি । সেইজন্য অপরাজিতা বিল যাতে দ্রুত কার্যকর হয় সেইজন্য বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হল তৃণমূল । 

এদিন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে ১১ জনের সদস্যদল রাষ্ট্রপতি ভবনে যায়।  সেখানে গিয়ে তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে  সাক্ষাৎ করেন । তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ বন্দ্যোপাধ্য়ায় জানান,’  গত ৩ সেপ্টেম্বর বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাস হয় অপরাজিতা বিল । কিন্তু বিলটিতে অনুমোদন মিলছে না রাষ্ট্রপতির দফতর থেকে। সেইজন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে এসেছি। রাষ্ট্রপতি ধৈর্যের সঙ্গে শুনেছেন আমাদের কথা। তিনি উদ্বিগ্ন বলেও মনে হয়েছে আমাদের।’ 

উল্লেখ্য,   ‘অপরাজিতা বিল’– এ ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে কড়া শাস্তির জন্য সর্বোচ্চ শাস্তির পাশাপাশি মৃত্যুদণ্ড ও জরিমানার বিধানও রয়েছে।  এই বিলের মাধ্যমে  ২১ দিনের মধ্যে মামলার নিষ্পিত্তি, প্রয়োজনে অতিরিক্ত ১৫ দিন, তার মধ্যেই তদন্ত শেষ করার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে রাজ্য সরকার। ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এই বিলে। গুরুত্বপূর্ণ এই বিলটি শাসক এবং বিরোধী—উভয় পক্ষের সম্মতিতে বিধানসভায় পাস হয় গত ৩ সেপ্টেম্বর। ভারতীয় ন্যায় সংহিতায় রাজ্যের হাতে যে ক্ষমতা রয়েছে, তার ওপর ভিত্তি করেই এই বিল আনে সরকার। আর এবার সেই বিল দ্রুত কার্যকর করতেই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূলের ১১ জনের সদস্যদল। 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা