তৃণমূল ও বিজেপির পতাকা তৈরীর অর্ডার সবচেয়ে বেশি, ঘুম নেই হাওড়ার দক্ষিণপাড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিধানসভা নির্বাচন দোর গোড়ায়।জোর কদমে শুরু হয়েছে প্রচার।আর এই সময় চূড়ান্ত ব্যস্ততা হাওড়ার উনসানি দক্ষিণ পাড়ার(Dakhinpara) রাজু হালদারের কারখানায়।দিন রাত এক করে তৈরী হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা।ভোট এলেই রঙ বেরঙের বিভিন্ন রাজনৈতিক দলের পতাকায় ছেয়ে যায় চারিদিক।এবার তার ব্যতিক্রম নয়।যতই ডিজিটাল(Digital) প্রচার বাড়ুক কিন্তু এখনো পর্যন্ত পতাকার চাহিদা এতটুকু কমেনি।বরং বেড়েছে চাহিদা।হাওড়ার জগাছা উনসানি দক্ষিণ পাড়ায় গেলে মিলবে এর প্রমাণ।এখানে রাজু হালদারের কারখানা।থামছে না সেলাই মেশিন।

দিনরাত এক করে তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা(Political Party Flag)।কারখানার এক কর্মচারী বাবলু শেখ জানান, নির্বাচনের আগে থেকেই অর্ডার আসতে শুরু করেছে।উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলা থেকে অর্ডার আসছে।এখন কাজের ভীষণ চাপ।চাহিদা প্রচুর।কারখানার মালিক রাজু হালদার জানান, বংশ পরম্পরায় এই ব্যবসা চলে আসছে।সারা বছর জাতীয় পতাকা ও বিভিন্ন ধর্মীয় পতাকা তৈরী হয়।তবে নির্বাচন এলেই শুরু হয় বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা তৈরির কাজ।এবার তৃণমূল ও বিজেপির পতাকার অর্ডার সবচেয়ে বেশী।তারপর সিপিআইএম ও অন্যান্য দল।

এইসময় অনেকটাই লাভের মুখ দেখেন তাঁরা।রাজু হালদার(raju Haldar) বলেন, দুঃখের বিষয় এই সময় এত ব্যস্ততার মধ্যে ট্রাইবুনালে ছুটতে হচ্ছে।কারন এস আই আর এ তার নাম ডিলিট হয়ে গিয়েছে।কি যে হবে তা বুঝতে পারছেন না।চূড়ান্ত হয়রানি হচ্ছে।কাজ ফেলে ছুটতে হচ্ছে। আর এদিকে গেরুয়া সবুজ মেরুকরণ নিয়ে যখন তপ্ত বঙ্গ রাজনীতি, সেই সময় একদিন রাত জেগে গেরুয়া- সবুজ সহ সব রাজনৈতিক দলের সব রঙের পতাকা তৈরি করে চলেছেন রাম – রহিমরা একসঙ্গে।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে