বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-বন্দুক! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি

তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা-বন্দুকে ছড়াছড়ি, রবিবার (২-৩ অগস্ট) গভীর রাতে তল্লাশি চালিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা-বন্দুকে ছড়াছড়ি, রবিবার (২-৩ অগস্ট) গভীর রাতে তল্লাশি চালিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। বাড়ি থেকেই ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আলাউদ্দিন তরফদার। ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর অঙ্গাদবেড়িয়া এলাকার বাসিন্দা তিনি। রাজ্যে পালাবদলের পর থেকেই দুর্নীতি, তোলাবাজি, শ্লীলতাহানি-সহ একাধিক তৃণমূল নেতা গ্রেফতার হচ্ছেন। এবার বাড়িতে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ, বোমা রাখার অপরাধে গ্রেফতার হলেন তৃণমূল নেতা আলাউদ্দিন তরফদার।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে আলাউদ্দিনের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে একটি দেশি লম্বা আগ্নেয়াস্ত্র, দেশি ছোট পাইপগান, চার রাউন্ড কার্তুজ এবং একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এরপরেই ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা জানা যায়নি। আজ, সোমবার (৩ অগস্ট) ধৃত তৃণমূল নেতাকে আলিপুর আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রের খবর। তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে।

কেন তিনি বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বাড়িতে মজুত করে রেখেছিলেন, সেটা জানার জন্যে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই নেতার সঙ্গে আর কারা জড়িত রয়েছেন, সবটাই জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসারেরা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী হয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে বিজেপি। ভেঙে খানখান হয়ে গিয়েছে ১৫ বছরের তৃণমূল শাসন। এই ১৫ বছরে তৃণমূল নেতা-মন্ত্রীরা যা যা অরাজকতা করেছেন, একে একে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাঁদের আটক করা হচ্ছে। দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাতেই পাকড়াও হচ্ছেন এ সব তৃণমূল নেতা-কর্মীরা।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫