মাতৃভক্তির নিদর্শন, প্রচারে নামার আগে মাকে পুজো করলেন জলপাইগুড়ির তৃণমূলপ্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পায়ে পায়ে প্রচার সারছেন প্রার্থীরা। কেউ মন্দিরে পুজো দিয়ে, কেউ মাজারে চাদর চড়িয়ে প্রচার শুরু করেছেন। জলপাইগুড়ির ছবিটা একটু অন্যরকম। রাজনীতির কচকচানি, প্রচারের আঁচ ছাড়িয়ে মানবিক ছবি ধরা পড়েছে। জলপাইগুড়ি আসনের তৃণমূল প্রার্থী হয়েছেন কৃষ্ণ দাস। তিনিও মায়ের আরাধনা করেই প্রচারে নেমেছেন। তবে এই মা মৃন্ময়ী নন, রক্ত মাংসের মানুষ তিনি। ভোটযুদ্ধের ময়দানে নামার আগে নিজের মাকে আরাধনা করলেন তিনি।

শুক্রবার, সকালে বারোপেটিয়ার নিজের বাড়িতে নিজের মাকে পুজো করলেন জলপাইগুড়ি বিধানসভা নির্বাচনের প্রার্থী কৃষ্ণ দাস। মা ইরারানি দাস (৮৭) বয়সের ভারে নুব্জ। সেইভাবে হাঁটাচলা করতে পারেন না। হুইলচেয়ারে চলাফেরা করেন। সেই হুইলচেয়ারে সামনে রেখে মাকে পুজো করলেন জলপাইগুড়ির প্রার্থী। রাজনীতির কঠিন বাস্তবের মধ্যে এযেন ভিন্ন হাওয়া। এই প্রচেষ্টা সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে প্রশংসার সুর। মায়ের আশীর্বাদ নিয়ে জনগণের দরবারে পা রাখলেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস। মাতৃভক্তির এই ছবি জীবন্ত।

এবার নির্বাচনী প্রচার করতে নামার সময়ে কেউ মন্দিরে গিয়েছিলেন পুজো করতে। কেউ মাজারে চাদর চড়িয়েছেন। আবার কেউ বিরোধী প্রার্থীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে প্রচারে নেমেছেন। সেখানে দাঁড়িয়ে নিজের মাকে পুজো করা একটা অন্যমাত্রা দিয়েছে। ময়নাগুড়ির তৃণমূলের প্রাক্তন বিধায়ক অনন্ত দেব অধিকারীর পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়েছেন তৃণমূল প্রার্থী রামমোহন রায়। তারপরেই প্রচার করেছেন। মন্দিরে পুজো দিয়ে এদিন প্রচার করেছেন বিজেপি প্রার্থী  অর্জুন সিং। 

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে