এই মুহূর্তে




SIR আবহে ৬ ডিসেম্বর তৃণমূলের সংহতি দিবস, দায়িত্বে তৃণমূলের ছাত্র-যুবরা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি : ৬ ডিসেম্বর তৃণমূলের সংহতি দিবসের (sanhati diwas) ডাক। সমাবেশের দায়িত্বে রয়েছেন তৃণমূলের ছাত্র যুবরা। মেয়ো রোডের গান্ধীমূর্তির পাদদেশে সমাবেশ হবে। SIR আবহে সংহতি দিবসের ডাক তৃণমূলের (TMC)। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, এই সমাবেশের দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্র যুবদের। এই সমাবেশে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)  ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে এসআইআর-র (SIR) কাজ। এই আবহেই সম্প্রীতি ও সংহতির বার্তা নিয়ে সমাবেশ করতে চলেছে তৃণমূল। এই বিষয়ের ওপরে নজর দিতে বেশি করে চাইছেন তাঁরা।  তৃণমূলের ছাত্রল যুব ও সংখ্যালধুর সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে অনুষ্ঠানের সমস্ত দিকে দেখা শোনা করার। প্রতিবছর বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদ জানিয়ে এই বিশেষ দিনটিকে পালন করে আসছে তৃণমূলের ‘সংখ্যালঘু সেল’ (TMC Minoority Cell)। এবার সেখানে দায়িত্ব সামাল দেবেন ছাত্র ও যুবরাও।

বহু মানুষ SIR আতঙ্কে  ভুগছেন। বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। এই অবস্থায় বড় করে এই সংহতি দিবস পালন করতে চাইছে তৃণমূল। রাজ্যে সম্প্রীতি বজায় রাখার বার্তা নিয়ে সংহতি দিবস পালন হবে আগামী ৬ ডিসেম্বর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর-র বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন। এবার সংহতি দিবসেও তিনি হাজির থাকতে পারেন বলে জানা যাচ্ছে। ওই দিন এসআইআর নিয়ে ফের সুর চড়াতে পারেন বলে মনে করা হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই সংহতি দিবসকে হাতিয়ার করতে চলেছে তৃণমূল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিংড়িঘাটার মেট্রো নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, বেরিয়ে আসবে কি রফাসূত্র?‌

বারাসতে উপেক্ষিত সাহিত্য সম্রাট, যত্নের অভাবে ‘বঙ্কিম ভিলা’র ভগ্নদশা

ঘাসফুল ছেড়ে পদ্মফুলে! সরকারের সমালোচনা করে জল্পনা বাড়ালেন‌ নন্দকুমারের তৃণমূল বিধায়ক

হাওড়া শাখায় বাতিল ৩০টি লোকাল ট্রেন, কোন দিনগুলিতে মিলবে না পরিষেবা?‌

ফের পারদপতন কলকাতায়, রাজ্যজুড়ে শীতের আমেজ

ঝাড়গ্রাম জেলায় ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু, ব্যয় হবে ১২৮ কোটি টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ