তৃণমূল কাউন্সিলরকে চুলের মুঠি ধরে বেধড়ক মার, শ্লীলতাহানির চেষ্টা

সোমবার সন্ধ্যায় নদিয়ার কল্যাণীতে এই ঘটনা ঘটেছে। আক্রান্ত মহিলা কল্যাণী পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের এক মহিলা কাউন্সিলরকে (Councillor) চুলের মুঠি ধরে বেধড়ক মারধর এবং শ্লীলতাহানি করার অভিযোগ উঠল। সোমবার সন্ধ্যায় নদিয়ার কল্যাণীতে এই ঘটনা ঘটেছে। আক্রান্ত মহিলা কল্যাণী পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাঁর নাম বাসন্তী দাস।

বাসন্তী দাসের অভিযোগ, সোমবার সন্ধ্যায় নিজের ওয়ার্ডের অফিসে বসে প্রতিদিনের মত কাজ কর্ম সারছিলেন। সেই সময় তাঁর সঙ্গে দলের আরও বেশ কয়েকজকন কর্মী সমর্থকরা ছিলেন। অভিযোগ, সেই সময় আচমকা কয়েকজন দুষ্কৃতী মদ্যপ অবস্থায় অফিসে ঢুকে পড়ে। এরপর তাঁদের ছবি তুলতে শুরু করে। মদ্যপ যুবকদের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করেন বাসন্তীদেবী। এরপর মদ্যপ যুবকরা তাঁকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। একইসঙ্গে দুষ্কৃতীরা বাসন্তী দাসের শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তাঁর সঙ্গে থাকা অন্যান্য মহিলা তৃণমূল কর্মীদের উপরও দুষ্কৃতীরা চড়াও হয় বলে বলে অভিযোগ।

ঘটনার পর কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কাউন্সিলর বাসন্তী দাস। অভিযোগ পাওয়ার পর পুলিশের তরফে ঘটনাস্থল খতিয়ে দেখা হয়। পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তৎপরতা শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের