বালুরঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে বালুরঘাটে সাইবার ক্রাইম থানায়(Balurghat Cyber Crime P.S.) অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেলে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মিয়ার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বালুরঘাটে অবস্থিত সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। এদিন মফিজ উদ্দিন মিয়ার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমরম সহ অন্যান্যরা।

এই বিষয়ে মফিজ উদ্দিন মিয়া বলেন, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আমাদের নেত্রী মমতা ব্যানার্জির ছবি ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন(False Advertisement) দেওয়া হচ্ছে।জেলার মা-বোনেদের ৪০ হাজার টাকা ঋণ দেওয়া হবে বলে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এরকম কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এর বিরুদ্ধে আমরা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলাম। আমরা দোষীদের দ্রুত শাস্তির দাবী জানালাম পুলিশ প্রশাসনের কাছে। যাতে কেউ প্রতারিত না হয় তার জন্য আগাম পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম। কাদের মস্তিষ্কপ্রসূত এই ভুয়ো বিজ্ঞাপন তৈরি করার ক্ষেত্রে তাদের চিহ্নিত করার জন্য পুলিশের কাছে দাবি জানানো হয়েছে।

এর আগে বেশ কিছুদিন ধরে কিছু অসাধু চক্র ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী, রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে মিথ্যে বার্তা বলেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় ।এইজন্য সোমবার সেই সংস্থার বিরুদ্ধে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন সুকান্তবাবু।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ