কাজে কতটা সফল? এক বিধায়কের মার্কশিট তৈরি করবে অন্য বিধায়ক

নয়া কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস (TMC)। এলাকায় কতটা কাজ করতে পেরেছেন বিধায়করা তার মার্কশিট তৈরি করবেন পাশের এলাকার বিধায়ক (MLA)।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর ঘুরলে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তার আগে নয়া কর্মসূচি (Programme) নিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। এলাকায় কতটা কাজ করতে পেরেছেন বিধায়করা তার মার্কশিট তৈরি করবেন পাশের এলাকার বিধায়ক (MLA)। শুধু বিধায়ক নন, পঞ্চায়েত প্রধানদের (Pradhan) কাজের খতিয়ানও শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরবে পাশের গ্রাম পঞ্চায়েতের প্রধান। 

তৃণমূল সূত্রে খবর, যিনি যে বিধানসভা এলাকার বিধায়ক, সেই বিধানসভা কেন্দ্র ছেড়ে তাঁকে যেতে হবে পাশের বিধানসভা এলাকায় কাজ দেখতে। সেখানে কাজ খতিয়ে দেখে রিপোর্ট দিতে হবে দলের শীর্ষ নেতৃত্বকে। আবার তাঁর এলাকায় কাজ দেখতে আসবেন পার্শ্ববর্তী এলাকার অন্য কোনও বিধায়ক। শুধু বিধায়ক নন, গ্রাম পঞ্চায়েত প্রধানের ক্ষেত্রেও এই ভাবে কাজের হিসাব নেবে দল। সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত প্রধানের এলাকায় কাজ খতিয়ে দেখতে আসবেন পাশের এলাকার পঞ্চায়েত প্রধান। এলাকায় কোথায় কোন কাজ হয়েছে, কোথায় ফাঁকি রয়ে গিয়েছে, সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট পাঠানো হবে দলের শীর্ষনেতৃত্বকে।

তৃণমূল সূত্রে খবর, নতুন বছরের শুরুতেই এই কর্মসূচি শুরু করে দিতে বলা হয়েছে। আপাতত ‘পাইলট প্রোজেক্ট’ হিসাবে বেছে নেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা জেলাকে। এই জেলার বিস্তীর্ণ এলাকায় এই সমীক্ষা শুরু করে দিতে বলা হয়েছে। আগামী ২ জানুয়ারি থেকে এই সমীক্লখার কাজ শুরু হবে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ১০ দিন করে হবে এই কর্মসূচি। এলাকার ৫ জন বিশিষ্ট মানুষের মুখ থেকে এলাকার কাজের খতিয়ান শোনা হবে। একইসঙ্গে ‘দিদিকে বলো’ বা ‘বঙ্গধ্বনি যাত্রা’-র মতো গ্রামে গিয়ে জনসংযোগও করা হবে দলের তরফে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা