বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ। পশ্চিমবঙ্গে, বাংলাদেশিদের রাখার জন্যে কী কী করেছেন এই তৃণমূল নেতা জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ। পশ্চিমবঙ্গে, বাংলাদেশিদের রাখার জন্যে কী কী করেছেন এই তৃণমূল নেতা জানেন? এবার এমনই একটি বিস্ফোরক ঘটনা সামনে আনল বিজেপি। উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েতের ৩৯, ৪০ নম্বর পার্টের কামাল মণ্ডল, মাসুদ মণ্ডল, আজগর মণ্ডল ও ছাড়ারা তরফদার-সহ চারজনের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সামনে আনল স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযোগ, ওদের বাংলাদেশ থেকে ভারতে নিয়ে এসেছিলেন রনঘাট গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা প্রাক্তন উপপ্রধান সম্রাট মণ্ডল। ওদের এ দেশে এনে ভোটার কার্ড ও পাসপোর্ট বানিয়ে অন্য দেশে কাজে পাঠিয়ে ছিলেন। ওদের সঙ্গে অবৈধ ব্যবসায় যুক্ত হয়ে প্রচুর মুনাফা অর্জনের আশায় সম্রাট মণ্ডল এই কাজটি করেছো। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের জন্যে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মী সমর বিশ্বাস।

এই বিষয়ে বাগদা এক নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি দিবাকর তরফদার জানিয়েছেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছে। প্রথমে তাঁদের অবৈধভাবে ভোটার কার্ড ও পাসপোর্ট বানিয়ে দেওয়া হয়েছে। সেগুলো নিয়েই তাঁরা দেশের বাইরে ও দেশের ভিতরে কাজ করছেন। এখন আমরা চাই, ওদের উপযুক্ত শাস্তি হোক।’

অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখছে বাগদা থানার পুলিশ। অন্যদিকে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নস্যাৎ করে তৃণমূল নেতা সম্রাট মণ্ডলের দাবি, তাঁর পঞ্চায়েত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার আগেই ওই ব্যক্তিদের ভোট হয়ে গিয়েছে। সে ক্ষেত্রে তাদের ভোট করে দেওয়ার অভিযোগ মিথ্যা। তারা কোথায় কাজ করে সেটাও জানা নেই। ওদের সকলের এসআইআর-এ নাম রয়েছে। যারা অভিযোগ করছে তারা কী কারণে অভিযোগ করছেন জানেন না। তবে পুলিশকে তদন্তে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে কামাল মন্ডলের মা দাবি করেছেন, তাঁর স্বামী পঁচিশ বছর আগে মারা গিয়েছে। তারা জন্মগত এ দেশের বাসিন্দা। ১৫ বছর দিল্লিতে ছিলেন।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান