হাড়হিম ঘটনা! দাঁয়ের কোপে প্রৌঢ়ের ডানহাত কেটে দিলেন তৃণমূল নেতা, শোরগোল মালদহে

বাগান থেকে বেরচ্ছিলেন, তখনই পেছন থেকে ঘিরে ধরল কয়েকজন যুবক। তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপের পর কোপ মাথা, ঘাড়ে, বুকে, পেটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাগান থেকে বেরচ্ছিলেন, তখনই পেছন থেকে ঘিরে ধরল কয়েকজন যুবক। তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপের পর কোপ মাথা, ঘাড়ে, বুকে, পেটে। শরীর থেকে আলাদা করে দেওয়া হল ডান হাত, কান। কেটে ফেলা হল ওই অঙ্গগুলোকে। এরপর পরপর দুই রাউন্ড গুলি। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রৌঢ়। হাড়হিম ঘটনাটি মালদহের কালিয়াচকের সুজাপুরে।

অভিযোগের তীর, তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান-সহ ৮ জন তৃণমূল নেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ভয়াবহ ঘটনার একটি সিসিটিভি ফুটেজও। অভিযুক্তরা সকলেই এখন পলাতক। জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম ইসরাফিল শেখ, ঘটনার সময় তিনি ছাগল খামার থেকে ফিরছিলেন। তারপর বাগানে গিয়েছিলেন। সেই সময়েই তাঁর উপর হামলা চালায় সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আরিফ আলি-সহ তাঁর ৮ সহযোগী। ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন ইসরাফিলের স্ত্রী সাহেদা খাতুন। আর আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যালে ভর্তি করানো হয়েছে ইসরাফিলকে। তিনি এখন চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।আহতের স্ত্রী জানিয়েছেন, তাঁদের বাড়ির তিন থেকে চারটে বাড়ির পরই এই গাছের বাগান।

ঘটনার সময়ে তাঁর স্বামী সেখানেই গিয়েছিলেন। পেঁপে গাছে কীটনাশক দেবেন বলেছিলেন। তখনই পিছন থেকে কয়েকজন দুষ্কৃতী তাঁকে কোপ মারে। কেন এমনটা করল তাঁরা, স্পষ্ট নয়। ডান হাত কেটে পড়ে যায়। তবে ইসরাফিলের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কোন ঘটনা থেকে এমনটা করল দুষ্কৃতীরা বুঝতে পারছে না। ঘটনায় তদন্তে পুলিশ।

পিতৃপক্ষেই লক্ষ্মী নারায়ণ রাজযোগ, এই ৪ রাশির জাতকদের জীবনে আসবে প্রচুর অর্থ

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করলেন কার্তিক, মাম্মুটি, রণদীপ, ইয়ামিরা

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর