বর্ষশেষের রাতে খুন তৃণমূল নেতা, ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ : বছরের শুরুতে রায়গঞ্জে খুন তৃণমূল নেতা। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহত তৃণমূল নেতার পরিবারের। উত্তর দিনাজপুরের সহ-সভাপতি নব্যেন্দু ঘোষকে গুলি করে (৩৭) খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, বর্ষশেষে যখন সকলে ব্যস্ত আনন্দে, ঠিক তখনই রাজ্যে ঘটে গিয়েছে দুর্ঘটনা। রায়গঞ্জের মোহনবাটি বাজার এলাকায় বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন নব্যেন্দু। বর্ষশেষ এবং বর্ষবরণের রাতে সকলে যখন ব্যস্ত তখন আচমকাই নব্যেন্দুর ওপরে গুলি হামলা হয়। গুলিবিদ্ধ অবস্থায় সেখানেি লুটিয়ে পড়েন তিনি। বন্ধুরাই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।  সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গুলি চালানোর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বুকে গুলি লেগেছে তাঁর। এই ঘটনায় রাতেই ২জনকে গ্রেফতার করা হয়েছে। খুনের সময় ব্যবহার করা আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ তদন্তে নেমে এলাকার সিসিটিভিতে নজর রাখে। তখনই গুলি চালনাকারীদের চিহ্নিত করেছে পুলিশ। তাদের শনাক্র করে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কেন তাঁকে খপুন করা হয়েছে? আর কেউ এই ঘটনায় জড়িত আছে কিনা জানার চেষ্টা চলছে। পরিবারের অভিযোগ, এই খুনের পিছনে ষড়যন্ত্র রয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি। বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়নি। তার আগেই এই ধরনের ঘটনা কপালে চিন্তার ভাঁজ ফেলছে। কারও সঙ্গে শত্রুতা ছিল কিনা সেটা নিয়ে কিছু বলতে পারেনি পরিবারের সদস্যরা। ধৃতদের জেরা করে তদন্ত করছে পুলিশ।

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে