গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাস দখল করে বাগানবাড়ি তৈরির অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাস দখল করে বাগানবাড়ি তৈরির অভিযোগ। বৃহস্পতিবার (৪ জুন) ওই বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সামগ্রী পাচারের সময় তাঁকে হাতেনাতে পাকড়াও করা হয়। এরপর রাতে গ্রেফতার করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন শঙ্কর চক্রবর্তী। তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন।

অভিযোগ, ২০১৮ সালে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাতনা ক্যাম্পাসটি শুশুনিয়ায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পুরো ২৯ একর জমি দখল নেওয়ার অভিযোগ রয়েছে শঙ্কর চক্রবর্তীর বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জমিতে হাঁস-মুরগির পোলট্রি, কৃষিকাজ শুরু করেন। এভাবেই দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে রাজত্ব করছিলেন তিনি। সূত্রের খবর, গতকাল ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামগ্রী লরি করে অন্যত্র পাঠাচ্ছিলেন তিনি, খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। শঙ্করকে হাতেনাতে পাকড়াও করেন তিনি। পরে তাঁর বিরুদ্ধে ছাতনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন। 

ঘটনার তদন্তে নেমে রাতেই শঙ্করকে গ্রেফতার করে ছাতনা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে সরকারি জমিতে বিনা অনুমতিতে প্রবেশ, বিশ্বাসভঙ্গ, চুরি, প্রতারণা, হুমকি দিয়ে অন্যের জমি দখল করে রাখো, ইচ্ছাকৃতভাবে অন্যের সম্পত্তি ক্ষতি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে এবং বিচারক তাঁকে ২ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। যদিও আদালতে যাওয়ার সময়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। 

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য