বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

শ্রেয়ার মৃত্যুর ঘটনায় আগেই গ্রেফতার হয়েছিলেন অভিযুক্ত শিক্ষক গৌতম সিনহা। গতকাল (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রেফতার হলেন কাজল সামন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দশম শ্রেণির ছাত্রী শ্রেয়া হাইতের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা কাজল সামন্ত। যার আরও পরিচয় তথা বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বাসুদেবপুর হাইস্কুলের প্রাক্তন সভাপতি হিসেবে। শ্রেয়ার মৃত্যুর ঘটনায় আগেই গ্রেফতার হয়েছিলেন অভিযুক্ত শিক্ষক গৌতম সিনহা। গতকাল (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রেফতার হলেন কাজল সামন্ত। গত ১১ ফেব্রুয়ারি রহস্যমৃত্যু হয় বছর পনেরোর শ্রেয়া হাইত। এরপরেই মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা বিশ্বজিৎ হাইত।

ঘটনার তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। পুলিশের দাবি, মৃত্যুর আগে শ্রেয়ার সঙ্গে নিয়মিত হোয়াটসঅ্যাপ চ্যাট ও ফোন কলে কথা হত ধৃত ইংরেজি শিক্ষক গৌতম সিনহার। যদিও ছাত্রীর ফোন থেকে সেই সমস্ত চ্যাট মুছে ফেলা হয়েছিল। কিন্তু পুলিশ সেগুলি উদ্ধার করেছে। তদন্তে আরও জানা যায়, শ্রেয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিকভারি নম্বর হিসেবে ওই শিক্ষকের ফোন নাম্বার দেওয়া ছিল। সেই ভিত্তিতে গত ১০ অগস্ট অর্থাৎ ছাত্রীর মৃত্যুর ছয় মাস পরে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদেই তৃণমূল নেতা কাজল সামন্তের নাম উঠে এসেছে।

অভিযোগ, তিনি অভিযুক্ত শিক্ষক গৌতম সিনহাকে আড়াল করার চেষ্টা করছিলেন। এমনকি মৃত্যুর আগে তিনি শ্রেয়া ও তাঁর পরিবারকে এই বিষয়ে মুখ না খোলার জন্যে ভয় দেখিয়েছিলেন বলে অভিযোগ। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, তিনি এই ঘটনার সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। কাজলের গ্রেফতারিতে স্বস্তি পেয়েছেন মৃত ছাত্রীর পরিবার। তাঁরা জানিয়েছেন, পুলিশ সঠিকভাবেই তদন্ত করছেন। তাঁরা চান তাঁর মেয়ের মৃত্যুর ঘটনায় দোষী সামনে আসুক এবং অভিযুক্ত শাস্তি পাক। পুলিশ এখন ঘতনাত জোরকদমে তদন্ত করছে। 

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দুর, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

মুম্বইয়ে দহি-হান্ডি উৎসবে গিয়ে মারাঠিতে কথা না বলায় বিপাকে সঞ্জয় দত্ত

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল