চাঁদার জুলুমবাজি রুখতে মন্ত্রীকে ট্যাগ করে নিজের দলের বিরুদ্ধেই ‘বোমা’ ফাটালেন যুব নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের আগে চাঁদা তোলাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অন্দরেই বাড়ল ফের অস্বস্তি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে সরাসরি ট্যাগ করে সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট করলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। তাঁর অভিযোগ, দলের একাংশের নেতৃত্ব গ্রামাঞ্চলে সাধারণ মানুষের কাছ থেকে জোর করে চাঁদা তুলছে। যার ফলে জনমানসে তীব্র বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এই পরিস্থিতি আসন্ন নির্বাচনে দলের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

এই অভিযোগকারী নেতা শাকিল আখতার, তিনি ‘ডেভিড’ নামেও পরিচিত। তিনি তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা ২ ব্লকের সহ সভাপতি এবং গোবরছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য। তাঁর ফেসবুক পোস্টে তিনি লেখেন, “উদয়ন গুহর কাছে আমার বিনীত আবেদন, আপনি আপনার বিধানসভা এলাকায় একটু গভীরভাবে খোঁজখবর নিন। আমি কী বোঝাতে চাইছি, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। বর্তমানে যা ঘটছে, তা ভোটের ক্ষেত্রে আমাদের জন্য বড় মাইনাস হবে।” 

আরও পড়ুন: লাউ বাগানে কিশোরীকে ডেকে পাশবিক নির্যাতন, পলাতক যুবক

পোস্টে উদয়ন গুহর প্রশংসা করতেও ভোলেননি শাকিল। তিনি লেখেন, “আপনি যেভাবে নিজের এলাকায় নিরলস পরিশ্রম করেন, তেমন কাজ খুব কম জনপ্রতিনিধিই করেন। মানুষ আপনাকে ভালোবাসে। কিন্তু আপনার পরে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের আচরণ মানুষ মেনে নিতে পারছে না। যদি তাঁরা একটু সতর্ক হতেন, তাহলে আজ সাধারণ মানুষের মুখে এত ক্ষোভ শোনা যেত না।” পাশাপাশি তাঁর অভিযোগ, শাসক দলের নাম করে জোরপূর্বক চাঁদা তোলার প্রবণতা আগামী দিনে ভয়াবহ রূপ নিতে পারে।

এই প্রসঙ্গে শাকিল বলেন, তিনি মন্ত্রীর কাজের প্রতি শ্রদ্ধাশীল, তবে কিছু বিষয় তাঁর নজরে আনার প্রয়োজন বলেই এই পোস্ট। অন্যদিকে, উদয়ন গুহ জানান, বিষয়টি সম্পর্কে তিনি খোঁজ নেবেন। বিজেপি বিধায়ক মালতি রাভা এই ঘটনাকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে কটাক্ষ করেছেন। 

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ