দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌বুকের পাটা থাকলে আসুন মথুরাপুরে’‌, শাহকে পরিসংখ্যান চ্যালেঞ্জ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মথুরাপুরের মাটি থেকে পরিসংখ্যানের চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে কদিন আগেই মথুরাপুরে সভা করে গিয়েছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তখন তিনি এসে মিথ্যে কথা বলেছেন বলে আজ, রবিবার একই জায়গায় সভা করে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে অভিষেকের তোপ, ‘হয় এই সব তথ্য মিথ্যা প্রমাণ করুন। না হলে মথুরাপুরে এসে ক্ষমা চান। মিথ্যে তথ্য দিয়ে গিয়েছেন। মথুরাপুরে এসে মুখোমুখি বসুন এবং তথ্য পরিসংখ্যান নিয়ে কথা হোক। যে কোনও সংবাদমাধ্যম বেছে নিন। ১০–০ গোলে যদি হারিয়ে মাঠের বাইরে না বের করে দিই তাহলে রাজনীতির আঙিনায় পা রাখব না।’‌

অন্যদিকে এসআইআর করে বিপুল মানুষের নাম বাদ দিয়েছে। তারপরও এবার হারতে হবে বিজেপিকে। এই দাবি তুলে ডায়মন্ডহারবারের সাংসদের আক্রমণ, ‘‌বাংলায় এসআইআর করতে গিয়ে বিজেপিতে এসআইআর হয়ে গিয়েছে। আপনারা একজোট হন। বাংলায় এসআইআরের জন্য বিএলও’‌দের অনেক পরিশ্রম করতে হয়েছে। এই পরিশ্রম করেছিলেন বলেই বহু মানুষের ভোটাধিকার বেঁচে গিয়েছে। আর এখনও বহু মানুষের নাম নির্বাচন কমিশন অ্যাডজুডিকেশন করে রেখেছে। তৃণমূল কংগ্রেস পথে ঘাটে, সংসদে এবং সুপ্রিম কোর্টে লড়াই করতে জানে। তাই আবার বিপুল ভোটে হারাব। ওদের ৫০–এর নীচে নামাবই।’‌

এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় বিজেপিকে চোখে সরষে ফুল দেখানোর হুঁশিয়ারি দিলেন অভিষেক। তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা তুলোধনা করে বলেন, ‘‌কোথায় জল, লাইট, রাস্তা লাগবে তালিকা তৈরি করুন।’‌ রাষ্ট্রপতি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে পাল্টা তোপ দেগে মঞ্চের স্ক্রিনে একটি ছবি দেখান তিনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বসে আছেন। আর তাঁর পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি। অভিষেক বলেন, ‘এটা পিআইবি–র ছবি। আমার নয়। আর রামমন্দির উদ্বোধনের সময়ে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি।’‌ তৃণমূল জিতলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য চালাবেন বলে তোপ দেগেছিলেন অমিত শাহ। সেই প্রসঙ্গ টেনে অভিষেকের চড়া সুর, ‘কোনও সরকারি অনুষ্ঠানে যাই না। দেখাতে পারবেন না। সাংসদ হিসেবে নিজের এলাকায় কাজ করি। তিনবার মানুষের সামনে পরীক্ষা দিয়ে সাংসদ হয়েছি। কিন্তু আপনার ছেলে কোন অগ্নিপরীক্ষা দিয়ে আইসিসি’‌র প্রেসিডেন্ট হয়েছেন?’

Published by:

Share Link:

More Releted News:

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ