‘‌চার দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম’‌, পদ হারিয়ে মমতাকে ঠুকলেন কাকলি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরই তৃণমূলের অন্দরে মুষলপর্ব শুরু হয়ে গিয়েছে। মুখপাত্র থেকে শুরু নেতারা নানা কথা বলতে শুরু করেছেন। তাতে বেশ বিড়ম্বনায় পড়েছে প্রধান বিরোধী দল। এমনকী কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় আক্রমণাত্মক মন্তব্য করেছেন। এবার দলের বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুললেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। একদিন আগেই লোকসভায় দলের মুখ্য সচেতক পদ থেকে কাকলিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন কাকলি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী ও ঘনিষ্ঠ বলেই পরিচিত।

কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। আর তারপরই কাকলি দেবী সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন। তাঁর পোস্টে হতাশার সুর রয়েছে। চার দশকের আনুগত্যের এই ‘পুরস্কার’ পেয়েছেন বলে জানিয়েছেন কাকলি দেবী। চারবারের সাংসদ কাকলি কটাক্ষ করে লিখলেন, ‘৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা শুরু। ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরষ্কৃত হলাম।’ এটা যে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রেক্ষিতেই লিখেছেন তা সকলেই বুঝতে পেরেছেন।

কদিন আগে ভোটে পরাজয়ের পর দলের ‘নিষ্ক্রিয়তা’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দলকে কটাক্ষ করেছিলেন কাকলির ছেলেও। এবার বারাসতের সাংসদ নিজেই বিঁধলেন দলকে। যা নিয়ে রীতিমতো রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। উল্লেখ্য, ১৯৭৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছাত্র পরিষদের নেত্রী, তখন কংগ্রেসের ছাত্র সংগঠনে যুক্ত ছিলেন কাকলি দেবীও। তিনি কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্র রাজনীতি করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যোগমায়া দেবী কলেজে। তখন থেকেই কাকলির সঙ্গে মমতার পরিচয় হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় পোস্টে সে কথা জানিয়েছেন বারাসতের সাংসদ। ১৯৮৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে নির্বাচনে সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করেন। দীর্ঘ রাজনীতির পথে মমতার সঙ্গে আছেন কাকলি।

এছাড়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার পুরনো পদে ফিরেছেন। শতাব্দী রায় উপদলনেতা রয়েছেন। ফলে সংসদীয় দলে কাকলির আর কোনও পদ রইল না। তাই এমন ক্ষোভ বলে মনে করা হচ্ছে। বারাসত–সহ সংলগ্ন বেশিরভাগ বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছে। তারপরই দলের পক্ষ থেকে বারাসতের সাংসদের ডানা ছাঁটা হয়। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে দলের অভ্যন্তরীণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কাকলি ঘোষ দস্তিদারের বদলে লোকসভায় দলের মুখ্য সচেতক পদে ফিরিয়ে আনা হবে বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনিই চিফ হুইপের দায়িত্ব সামলাবেন। তারপরই এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক