তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার! দলের সব পদ থেকে ইস্তফা

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল ঘটেছে। তৃণমূল কংগ্রেস পরাজিত হয়ে ক্ষমতাচ্যুত হয়েছে। আর বিজেপি পশ্চিমবঙ্গে প্রথম সরকার গঠন করেছে। এই আবহে আজ, বুধবার দলীয় সব পদ ছাড়লেন সাংসদ কাকলি ঘোষদস্তিদার। দলের সব পদ ছাড়ার পাশাপাশি বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালেন কাকলি ঘোষদস্তিদার। আগেই জেলা সভাপতির পদ ছাড়েন কাকলি দেবী। গতকাল শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দিয়ে ছিলেন তৃণমূল সাংসদ।

বারাসত সাংগঠনিক জেলার সভাপতির পদ ছাড়ার পর এবার সর্বভারতীয় মহিলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন পদও ছেড়েছেন বর্ষীয়ান সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার। কিন্তু এখনও তিনি সাংসদ রয়ে গিয়েছেন। সাংসদ পদ ছাড়তে গেলে লোকসভার স্পিকারকে ইস্তফাপত্র দিতে হয়। কল্যাণী জওহরলাল নেহরু অডিটোরিয়ামে রাজ্যের নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা তিন জেলার উচ্চপর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সশরীরে যোগ দেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার। তখন থেকে গুঞ্জন শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন। তাতেই আজ সিলমোহর পড়ল।

আজ, বুধবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি পাঠিয়ে বারাসতের সাংসদ সব পদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর। বিধানসভা নির্বাচনের পর লোকসভার মুখ্যসচেতক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কাকলি ঘোষদস্তিদারকে। তখনই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তারপর থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়ে যায়। এমনকী খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির হয়ে সাংবাদিকদের যুক্তি দেন, ‘‌আগে এভাবে কখনও (প্রশাসনিক) বৈঠক হতো না। আমাদের মতো জনপ্রতিনিধিদের মুখ খুলে কিছু বলার সুযোগটুকুই দেওয়া হতো না।’‌

তাছাড়া নাম না করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও খোঁচা দিয়েছেন। কাঠগড়ায় তুলেছেন আইপ্যাককে। মুখ্যসচেতক পদ থেকে সরিয়ে দেওয়ার পর ফেসবুক পোস্টে কাকলি ঘোষদস্তিদার লিখে ছিলেন, ‘‌১৯৭৬ সাল থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা। চার দশকের আনুগত্যের এই পুরস্কার পেলাম।’‌ সেদিন থেকেই দূরত্বের সৃষ্টি হয়েছিল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কাকলি দেবীর বার্তা ছিল, ‘‌ভুঁইফোঁড় কোনও সংস্থার ওপর ভরসা না করে দলের পুরনো ও সৎ কর্মীদের নিয়ে কাজ করলে ভাল হতো।’‌ তবে এখন বিজেপির কাছে কাকলি ঘোষদস্তিদার ‘‌ভাল তৃণমূল’‌। কাকলি দেবীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সম্পর্ক ১৯৭৬ সাল থেকে। ১৯৮৪ সালে মমতার রাজনৈতিক উত্থানের সময় থেকে তাঁর পাশে ছিলেন তিনি।

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম