মুর্শিদাবাদে এবার কৃষ্ণ মন্দির নির্মাণের ঘোষণা তৃণমূলের মুসলিম বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভোটমুখী বঙ্গে মুর্শিদাবাদ জেলাকে ঘিরে পারদ চড়ছে। মুর্শিদাবাদ জেলাতেই বাবরি মসজিদ নির্মাণের কথা ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। মসজিদ নির্মাণকে ঘিরে যখন চর্চা তুঙ্গে সেই আবহেই  এই একই জেলার জঙ্গিপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং স্থানীয় পর্যটন বৃদ্ধির জন্য একটি মসজিদ এবং একটি শ্রীকৃষ্ণ মন্দির নির্মাণের কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়ক জাকির হুসেন।

বাঁশবাটিতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে জাকির হোসেন শান্তি বজায় রাখার  উপর জোর দেন এবং বলেন যে ধর্মের নামে কোনও বিভাজন থাকা উচিত নয়। তিনি বলেন যে এই প্রকল্পের আওতায় একটি মসজিদ এবং একটি শ্রীকৃষ্ণ মন্দির নির্মিত হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন,  তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে মোট ১ কোটি টাকা দান করবেন। যার মধ্যে মসজিদ এবং মন্দিরের জন্য ৫০ লক্ষ টাকা করে বরাদ্দ থাকবে।

আরও পড়ুন: কলকাতা শহর জুড়ে বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপনে আঁটোসাঁটো নিরাপত্তা বলয়

জাকির হুসেন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিধানসভা নির্বাচনের পরেই নির্মাণ কাজ শুরু হবে, যাতে কোনওভাবেই এই ঘটনার সঙ্গে রাজনীতি করা না হয়। তৃণমূল বিধায়ক বলেন, তিনি ধর্মীয় রাজনীতিতে বিশ্বাস করেন না। এই উদ্যোগ মানুষের মধ্যে ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য নিয়েছেন বলে স্পষ্ট জানিয়ে দেন। বিধায়কের পরিকল্পনাটিকে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা সমর্থন করেছেন। তৃণমূল নেতা গৌতম ঘোষ এই পদক্ষেপকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। বিধায়ক জানিয়েছেন, মন্দির ও মসজিদের জন্য শীঘ্রই ট্রাস্ট গঠন করা হবে এবং সরকারের কাছে জমি চাওয়া হবে। স্থানীয়রাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বিশ্বাস করেন এই পদক্ষেপ মুর্শিদাবাদ জেলায় পর্যটন ক্ষেত্রকে বৃদ্ধি করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

রোজের ভাতের পাতে স্বাদ বদল! বানিয়ে নিন রেলওয়ে চিকেন কারি

বাড়ির রান্নায় রেস্তরাঁর স্বাদ পেতে চান? কয়েকটি উপকরণ দিয়ে বানান ‘সিক্রেট মশলা’

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ

হাত থেকে নুন পড়ে যাওয়া কি সংসারে অশান্তির ইঙ্গিত?

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

‘ভারতের উপরে ভরসা করছে বিশ্ব’, সেমিকন ইন্ডিয়ার মঞ্চে বার্তা মোদির

রশিদ খানদের ডিনারে গিয়ে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলেছেন ঈশান, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

সরকারি অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

‘আগে নিজের চরকায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা