খণ্ডঘোষে বদল হচ্ছে তৃণমূল প্রার্থী? বড় আপডেট দিলেন জেলা সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরেই মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীর নাম ঘোষণা করার পরেই খন্ডঘোষ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে নিয়ে জটিলতা সৃষ্টি হয়। ক্ষোভে ফেটে পরেন কর্মী সমর্থকরা। কোনওভাবেই প্রার্থী বদল করা হবে না। শনিবার প্রার্থীবদল নিয়ে সাফ জানিয়ে দিলেন জেলা সভাপতি। 

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূলের প্রার্থী নবীনচন্দ্র বাগকে নিয়ে জটিলতা চলছিল। দলের ব্লক সভাপতি এই বিদ্রোহের বিরুদ্ধে জানিয়েছেন, নবীনচন্দ্র বাগকে নিয়ে আত্মবিশ্বাসী। এক সময় এই নবীনচন্দ্র বাগ ছিলেন সিপিএমের বিধায়ক। কিন্তু দশ বছর আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। নতুন দলে বেশ মানিয়ে নিয়েছিলেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর নাম ঘোষণা হতেই দলের ভেতরে বিদ্রোহ শুরু হয়। নবীনচন্দ্র বাগকে প্রার্থী হিসেবে মেনে নিতে নারাজ অনেকেই। বিক্ষোভে সামিল হন তাঁরা। তাঁর বিরুদ্ধে একাধিক পোস্টার পরেছে।

বিক্ষোভ করে জানানো হয়েছে, প্রার্থী বদল না হলে নিষ্ক্রিয় থাকবেন তাঁরা। পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন, প্রার্থীবদল হবে না। দল যখন প্রার্থী ঠিক করে তখন সব দিক বিবেচনা করেই করা হয়। রাজ্য নেতৃত্ব দিয়ে সিদ্ধান্ত নিয়েছে তার বদল কখনোই হবে না। এই সমস্ত কিছুর মধ্যে নিজের প্রচারে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী নবীনচন্দ্র বাগ। তাঁর কথায়, সবার যে প্রার্থী পছন্দ হবে, তা নয়। তৃণমূলের জোড়া ফুল প্রতীকটাই আসল। মাথার উপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সরে গেলে কেউ আর জিততে পারবেন না। কারোর আলাদা ক্যারিশমা নেই।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের