কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে পথে নামলেন চন্দ্রিমা ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর :নেতাজি ইন্ডোরের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসের ২ ও ৩ তারিখ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দলীয় কর্মীদের দিকে দিকে মিছিল করতে নির্দেশ দেন। সেইমতো রবিবার ও রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীরা কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মিছিল করেন। নব ব্যারাকপুরে কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে থেকে মিছিল শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন নববারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের মন্ত্রী বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের(Minister Chandrima Bhattacharya) নেতৃত্বে ও নববারাকপুর পৌরসভার পৌর প্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস সহ ছাত্র যুব মহিলা ও শ্রমিক সংগঠনের কর্মীরদের উপস্থিতিতে এক মিছিল সংঘটিত হয়।

ওয়ার্ড বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই মিছিল চলে। কয়েকশো তৃণমূল কর্মী মিছিলে অংশ নেয়।১০০ দিনের শ্রমিকদের পাওনা এবং আদিবাসী দের অপমানের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল নেতা কর্মীরা।বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে গঙ্গাজল দিয়ে ধুয়ে আদিবাসী বিধায়কদের ও অপমান করার প্রতিবাদকেও ইস্যু করে পথে নামে তৃণমূল। স্বভাবতই কেন্দ্রীয় বঞ্চনা ও আদিবাসীদের অপমান দুই ইস্যু হাতিয়ার করে বাংলা জুড়ে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠেছেন তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব মহিলা ও ট্রেড ইউনিয়নের কর্মীরা। মিছিল থেকে ১০০ দিনের বকেয়ার দাবিতে স্লোগান ওঠে। মিছিল শেষে মন্ত্রী বলেন, নেতাজী ইনডোর স্টেডিয়ামে সভা থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথে ব্লকে টাউনে বুথে বুথে প্রতিবাদী মিছিল করবার। তারই অঙ্গ হিসেবে দলীয় নির্দেশ অনুযায়ী দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের(North Dum Dum Assembly) উত্তর দমদম এবং নববারাকপুরে মিছিল ।শনিবার ও হয়েছে। রবিবার উত্তর দমদমে হল। রবিবার নববারাকপুর শহরে কেন্দ্রীয় মিছিল বের হয়।বুথে বুথে কর্মী দের পৌছানোর চেষ্টা করেছি। সাধারণ মানুষ কে আরো বেশি করে অবহিত করতে।

১০০ দিনের কাজের প্রাপ্য টাকা পাশাপাশি আবাস যোজনা প্রকল্প সহ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছেন কেন্দ্রীয় সরকার। যারা কাজ করেছেন কেন্দ্রের সরকার তাদের প্রাপ্য টাকা আটকে রেখেছেন। রাজ্যের মানুষ বঞ্চনার স্বীকার হচ্ছেন। তাদের টাকা কেন দেবেন না। তারই প্রতিবাদে মানুষের কাছে তুলে ধরতে তাদের এই মিছিল কর্মযঞ্জ। নববারাকপুর(New Barrackpore) শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক শো মানুষ এদিন সকালে প্রতিবাদী মিছিল অংশগ্রহণ করেন। তৃনমূল নেতারা আওয়াজ তোলেন ১০০ দিনের কাজের ও আবাস যোজনার প্রাপ্য টাকা রাজনৈতিক ষড়যন্ত্রে আটকে রেখেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। দমদম উত্তর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহার নেতৃত্বে নববারাকপুর শহরে তৃণমূল কংগ্রেসের বিরাট প্রতিবাদ মিছিল জনজোয়ার ।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের