বিজেপির হাত থেকে মাদারিহাট ছিনিয়ে নিল তৃণমূল, জয়ের ব্যবধান ২৮, ১৬৮

Share:

নিজস্ব প্রতিনিধি, মাদারিহাট: উত্তরবঙ্গে হারানো মাটি ক্রমশই ফিরে পাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপি’র হাত থেকে মাদারিহাট আসন ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। ২৮ হাজার ১৬৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ঘাসফুল শিবিরের প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। তিনি পেয়েছেন ৭৯ হাজার ১৮৬ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল লোহার পেয়েছেন ৫১০১৮ ভোট। এই প্রথম আদিবাসী অধ্যুষিত আসনটিতে ঘাসফুল ফুটল। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভুল করার কারণেই মাদারিহাট হাতছাড়া হয়েছে পদ্ম শিবিরের।’

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের সময়েও মাদারিহাট আসনে জয়ী হয়েছিলেন আরএসপি প্রার্থী কুমারী কুজুর। ২০১৬ সালে আরএসপি’র হাত থেকে আসনটি ছিনিয়ে নেন বিজেপির মনোজ টিগ্গা। গত বিধানসভা ভোটে তিনি ২৮ হাজারেরও বেশি ভোটে হারান তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজেশ লাকড়াকে। গত লোকসভা ভোটে আলিপুরদুয়ারর আসন থেকে জয়ী হওয়ার পরে মাদারিহাটের বিধায়ক পদে ইস্তফা দেন মনোজ টিগ্গা। ফলে আসনটি শূন্য হয়। গত ১৩ নভেম্বর ভোট নেওয়া হয়েছিল আসনটিতে। আসনটি ধরে রাখতে যেমন কোমর কষে ঝাঁপিয়েছিল পদ্ম শিবির, তেমনই ছিনিয়ে নেওয়ার জন্য আদাজল খেয়ে আসরে নেমেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আসন ধররে রাখার ক্ষেত্রে বিজেপির বাজি ছিলেন রাহুল লোহার। কিন্তু তাঁর নাম ঘোষণা হতেই বিদ্রোহ ঘোষণা করেন বিজেপির নিচুতলার নেতা-কর্মীরা।

শনিবার ভোট গণনা শুরু হতেই এগিয়ে যেতে থাকেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। প্রতি রাউন্ডেই জয়ের ব্যবধান বাড়াতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ২৮ হাজার ১৬৮ ভোটের ব্যবধানে জয়ী হন ঘাসফুল শিবিরের প্রার্থী। জয়ের পরেই ভোটারদের কৃতজ্ঞতা জানিয়ে জয়প্রকাশ বলেন, ‘রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা বাগানের শ্রমিকদের জন্য একাধিক কল্যাণমূলক পদক্ষেপ নিয়েছেন। তারই সুফল মিলেছে।’

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া