শেষ লগ্নে প্রচারে ঝড় তুলছেন  তৃণমূলের তারকা প্রচারকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২৪-এর লোকসভা নির্বাচন শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আগামী ১ জুন সপ্তম অর্থাৎ শেষ দফায় লোকসভা নির্বাচন। ওই দিন উত্তর কলকাতা সহ রাজ্যের মোট ৯ কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে শেষদফার প্রচারে ঝাঁপিয়েছে রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে বুধবার রাজ্য জুড়ে প্রচারের ঝড় তুলবে তৃণমূল। থাকবেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন  তারকা প্রচারক।  অন্যদিকে বুধবারই  শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে পদযাত্রা শুরু করবেন তৃণমূল সুপ্রিম  মমতা বন্দ্যোপাধ্যায় ।  কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তাঁর এই প্রচার। 

কারা থাকছেন এদিনের তৃণমূলের তারকা প্রচারে? একনজরে জেনে নিন-

মথুরাপুর – দেব এবং  রচনা বন্দ্যোপাধ্যায়

ডায়মণ্ডহারবার-   দেবাংশু ভট্টাচার্য ,সুদীপ লাহা

 দক্ষিণ কলকাতা- ইউসুফ পাঠান, স্নেহাশিস চক্রবর্তী

যাদবপুর –  মহুয়া মৈত্র

বারাসাত – সোহম চক্রবর্তী

সন্দেশখালি এবং বারাসাত- জুন মালিয়া, রাজ চক্রবর্তী এবং পার্থ ভৌমিক

বরানগর এবং দমদম- বাবুল সুপ্রিয়

উল্লেখ্য, ১ জুন উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, বারাসাত, ডায়মন্ড হারবার, মথুরাপুর, বসিরহাট, জয়নগর এবং যাদবপুর কেন্দ্রে রয়েছে সপ্তম দফা লোকসভা নির্বাচন। তারমধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে রয়েছে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা।  তাই এই ভোটের আগেই প্রচারের ঝড় তুলতে তৃণমূলের  প্রস্তুতি তুঙ্গে।

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান