লোকসভা ভোটের মধ্যে নিষ্ক্রিয় কর্মীদের দলে ফেরাল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার লোকসভা ভোটের মধ্যে নিষ্ক্রিয় কর্মীদের দলে ফেরাল তৃণমূল। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মধ্যে এদিন বহু মানুষ তৃণমূলের পতাকা ধরলেন। এখনও পর্যন্ত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোট হওয়া বাকি। তার আগে পুরনো কর্মীদের যোগদান ভোটের আগে তৃণমূলের শক্তি বৃদ্ধি করবে বলেই ওয়াকিবহাল মহলের মত।

সোমবার সকাল ১০টা নাগাদ মেদিনীপুরে তৃণমূল জেলা কার্যালয়ে ৫০ জন কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। জানা গিয়েছে, এদের মধ্যে অনেকেই একটা সময়ে দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড হয়েছিলেন। সম্প্রতি পুরনো কর্মীদের ফের দলে নেওয়ার বার্তা দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। সেইমতোই এদিন ৫০ জন কর্মী সমর্থকদের ফের তৃণমূলে নেওয়া হয়। জানা যাচ্ছে, যে সব পুরনো নেতা তৃণমূলে যোগ দিয়েছেন, তারমধ্যে বেসিরভাগ নেতাই গত পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসাবে লড়েছেন ও তৃণমূলের বিরুদ্ধে জিতেছেন।

গত লোকসভা ভোটে জঙ্গলমহলের অনেক জায়গাতেই তৃণমূলের ভোট কমে গিয়েছিল। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা, গোয়ালতোড় সহ একাধিক জায়গাতে সাংগঠনিকভাবে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ে তৃণমূল। এই পরিস্থিতিতে তৃণমূল অনেকদিন থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল যাতে এই সব এলাকায় সংগঠনকে মজবুত করা যায়। এবার এই সব পুরনো নেতারা দলে যোগ দেওয়ায় ভোটের মুখে তৃণমূল এই এলাকায় শক্তিশালী হল বলে মনে করা হচ্ছে।

 

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, পুজো দিলেন শুভেন্দু

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

কোটি কোটি টাকার মাদ্রাসা কেলেঙ্কারি! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে যোগী রাজ্যের এটিএস

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে