TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: গান্ধি মূর্তির পাদদেশেই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের দুই শিবির। আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবস প্রতি বছর সাড়ম্বরে পালন করে ঘাসফুল শিবির। কিন্তু চলতি বছরে গান্ধি মূর্তির পাদদেশে সভা করার জন্য এখনও অনুমতি পাওয়া যায়নি। সেই কারণেই সভার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। ওই একই ইস্যুতে হাইকোর্টে গিয়েছে ঋতব্রতপন্থী তৃণমূলও। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি জানিয়েছে দুই পক্ষই। তাঁদের আর্জি মঞ্জুর করেছে হাইকোর্ট। আগামিকাল মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে।

দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস প্রতি বছর মেয়ো রোডেই গান্ধি মূর্তির পাদদেশে পালন করে এসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু কালীঘাটপন্থী তৃণমূলের অভিযোগ, চলতি বছরে সেই স্থলে সভার অনুমতি পায়নি তাঁরা। গত ২৭ জুলাই সভার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হলেও এখনও কোনও উত্তর আসেনি। অপরদিকে ঋতব্রত শিবিরের তরফে চলতি বছরে মেয়ো রোডেই দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা করার অনুমতি চাওয়া হয়েছে পুলিশের কাছে। যার ফলে শুরু হয়েছে জটিলতা। পরিস্থিতি দেখে তাই আজ, সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূলের দুই শিবির।

আরও পডুন: গরিবদের বিনামূল্যে বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে ক্ষমতায় থাকাকালীন ২৮ আগস্ট দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করে এসেছে তৃণমূল। কিন্তু রাজ্যে পালাবদলের পর বর্তমানে দুই ভাগে বিভক্ত ঘাসফুল শিবির। তাই কাদের কাছে গান্ধি মূর্তির স্থলে সভার অনুমতি থাকে তাই নিয়েই আদালতে পৌঁছেছে বিষয়টি।

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

‘আমাদের বিষয়ে নাক গলাবেন না’, ‘ডন ৩’ কাণ্ডে ইম্পাকে কড়া হুঁশিয়ারি রণবীরের

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

স্বাদ বদলাতে বানান টক টক ইলিশ, রইল রেসিপি

গরিবদের বিনামূল্যে বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ৩ পুরসভার একাধিক কর্মীকে তলব CBI-র

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): মধ্যাহ্নভোজের বিরতি, ভারত ৪১৯/৬ (দ্বিতীয় দিন) বিপক্ষ শ্রীলঙ্কা

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূল

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী