এসআইআর নিয়ে নয়া ছড়া, দেওয়ালে লিখে বিজেপিকে কাঠগড়ায় তুলল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনে এখন সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এসআইআর। কারণ এই প্রক্রিয়ায় ব্যাপক হারে বৈধ ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, তার মধ্যে ৬৩ শতাংশই হিন্দু ভোটার বলে অভিযোগ উঠেছে। সামনে এসেছে পরিসংখ্যানও। আর তার জেরে মানুষ এখন অত্যন্ত ক্ষুব্ধ। তার মধ্যেই শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রচার। যেখানে প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল, একজন হিন্দু নাগরিকের নামও বাদ যাবে না। শুধু বাদ যাবে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী। কিন্তু এই বিষয়ে এখনও নির্বাচন কমিশন কিছু জানাতে পারেনি। তাই এবার নানা জায়গায় নয়া ছড়া লেখা শুরু হয়েছে। যেখানে বিজেপিকে সরাসরি কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস।

এদিকে বিধানসভা নির্বাচনের আগে দেওয়ালই হয়ে উঠেছে কাব্যপাঠের মঞ্চ। ছড়া দিয়েই শাসক–বিরোধী তরজা চরমে উঠেছে। ভোটযুদ্ধে জমে উঠেছে ‘ছড়া যুদ্ধ’। তবে ঘাসফুলের এই ছড়া বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেখানে অনেকটা পিছিয়ে রয়েছে পদ্মশিবির। হাওড়া সদরের একাধিক বিধানসভা কেন্দ্রে এমনই ছড়া দেওয়ালে লেখা রয়েছে দেখা গেল। তবে সবটাই করা হয়েছে রসিকতার মোড়কে। একটি দেওয়ালে লেখা হয়েছে—‘সাদা দাড়ি চশমাধারী ধরেছে যে বায়না, এবার তাকে দিতে হবে এই সোনার বাংলা, মানুষ অত বোকা নয় তোমায় দেবে বাংলা, জাতের নামে বজ্জাতি এই বাংলা চায় না’।

অন্যদিকে এইসব নানা ছড়া দেওয়ালে দেখতে পেয়ে তা পড়ছেন পথচলতি মানুষজন। এমনকী স্কুল–কলেজের ছাত্রছাত্রীরাও পড়ে বেশ মজা পাচ্ছেন। আর একটি ছড়া দেখা গেল—‘‌বাংলা জাগো বাঙালি জাগো বর্গি আসছে দেশে, শান্ত বাংলা সোনার বাংলা ধ্বংস করবে শেষে, তাই তো বলি এখন থেকে চিন্তা করুন ভাই, এই বাংলায় মমতাদির বিকল্প কেউ নাই।’‌ আবার এক জায়গায় লেখা—‘রাম গেল দুগ্গা গেল এবার এলো কালী, ভাঁওতাবাজ বিজেপি হবে বাংলা থেকে খালি।’‌

এছাড়া নানা দেওয়ালে নানা ছড়া দেখে বিজেপি কর্মীরা রেগে যাচ্ছেন। তবে তাঁরাও কিছু ছড়া কাটছেন দেওয়ালে। যা তেমন সাড়া মিলছে না। এই বিষয়ে মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পিন্টু মণ্ডল বলেন, ‘‌১৯৮৭ সাল থেকে ভোটের ছড়া লিখছি। এবারের দেওয়াল লিখনেও মানুষের বাস্তব অভিজ্ঞতা আর আবেগই তুলে ধরার চেষ্টা করেছি। মানুষ বিজেপির বিভাজনের রাজনীতি মানতে নারাজ। ভোটের ফলেও তারই প্রতিফলন দেখা যাবে।’‌ আর কয়েকটি ছড়া দেখা যাচ্ছে দেওয়ালে—‘‌বিজেপিতে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ’। ‘‌রান্নাঘরে কাঁদছে মা, এই বিজেপি আর না।’‌ ‘৮০ টাকার হাওয়াই চটি, ৩০০ টাকার শাড়ি, ১০ লাখের ওই স্যুটের থেকে অনেক বেশি ভারী’। এসবেই এখন মজেছে বঙ্গ–রাজনীতি।

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে