পাহাড়ে ১০ আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল! ২২ আসনে মোর্চা

সোমবার দার্জিলিং পুরসভার ১০টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্যের শাসক দল। আবার মোর্চার তরফে এদিন জানিয়ে দেওয়া হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরনিগমে যে নির্বাচন হতে চলেছে সেখানে শহরের ৪৭টি ওয়ার্ডেই তৃণমূল প্রার্থীদের সমর্থন করবে মোর্চা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামি ২৭ ফেব্রুয়ারি রাজ্যের যে ১০৮টি পুরসভায় নির্বাচন হতে চলেছে তার মধ্যে থাকছে দার্জিলিং পুরসভাও। সেই পুরসভাতে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গেই জোট গড়ে লড়াইয়ের কথা আগেই জানিয়ে দিয়েছিল তৃণমূল। সোমবার সেই মোতাবেক দার্জিলিং পুরসভার ১০টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্যের শাসক দল। রবিবার রাত থেকে সোমবারের মধ্যে পাহাড় এবং সমতলের তৃণমূল নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। শিলিগুড়িতে সেই বৈঠকে উপস্থিত ছিলেন মোর্চার প্রতিনিধিরাও। তৃণমূলের পাহাড়ের প্রতিনিধি হিসাবে ছিলেন বিনয় তামাং এবং রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী। সমতলের তৃণমূল শিবির থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের দার্জিলিং জেলা কমিটির চেয়ারপার্সন অলোক চক্রবর্তী এবং তৃণমূল নেতা গৌতম দেব। আবার পাহাড়ে জোট-আলোচনাকে সামনে রেখে ওই বৈঠকেই উপস্থিত ছিলেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি-সহ কয়েক জন। তারপরেই এদিন সাংবাদিক সম্মেলন ডেকে দার্জিলিং পুরসভার ১০টি আসনে প্রার্থী দেওয়ার কথা জানান অরূপবাবু।

জানা গিয়েছে, ৩২ আসন বিশিষ্ট দার্জিলিং পুরসভায় তৃণমূল ১০টি আসনে ও মোর্চা ২২টি আসনে প্রার্থী দেবে বলে উভয়ের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এরপর তৃণমূলের তরফে দার্জিলিং পুরসভার ২, ৫, ৮, ১৩, ১৪, ১৮, ২০, ২৫, ৩১ এবং ৩২ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হয়। এর কিছুক্ষন পরে মোর্চার তরফেও ২, ৫, ৯, ১০, ১১, ১৭, ২১, ২২, ২৪, ২৭, ২৮ এবং ৩০ নম্বর ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করা হয়। মোর্চার এটা প্রথম দফার প্রার্থী তালিকা। এদিন তাঁরা ১২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু সেই প্রথম দফার তালিকাতেই দেখা যাচ্ছে ২ ও ৫ নম্বর ওয়ার্ডে তাঁদের সঙ্গে তৃণমূলের মুখোমুখি লড়াই হতে চলেছে। সেই কারনেই মনে করা হচ্ছে মোর্চার দ্বিতীয় দফার তালিকা প্রকাশিত হলে দুই দলের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের ওয়ার্ড সংখ্যা আরও বাড়বে। মনে করা হচ্ছে শহরের অন্তত ৫-৬টি ওয়ার্ডে দুই দলের বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে সেক্ষেত্রে।

এদিকে মোর্চা যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে গুরুংপন্থীরাই টিকিট পেয়েছেন। আবার তৃণমূল যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে সেখানে তৃণমূলের আদি নেতারা প্রধান্য পেয়েছে। এই দুই দলের কোনও তালিকাতেই কার্যত বিনয় তামাংয়ের কোনও অনুগামীর নাম নেই। স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে অস্বস্তি ছড়িয়েছে বিনয় তামাংয়ের অনুগামীদের মধ্যে। যদিও এদিন বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি তৃণমূল ও মোর্চার নেতারা। যদিও এদিন মোর্চার তরফে আবারও জানিয়ে দেওয়া হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরনিগমে যে নির্বাচন হতে চলেছে সেখানে শহরের ৪৭টি ওয়ার্ডেই তৃণমূল প্রার্থীদের সমর্থন করবে মোর্চা।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক