‘আগামী ৫ বছর রান্নার গ্য়াসের দাম বাড়বে না, কথা দিন….’, চ্যালেঞ্জ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, বিনপুর : নির্বাচনী প্রচারে বিনপুরে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরবাহা হাঁসদার বয়ে প্রচার করতে এসেছেন তিনি। এদিন কেন্দ্রকে নিশানা করেছেন অভিষেক। ‘মানুষের কাছে দাঁড়িয়ে কথা দিন রান্নার গ্যাসের আগামী ৫ বছরে দাম বাড়বে না। পেট্রোল-ডিজেলের দাম বাড়বে না। তৃণমূল প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে’। বিনপুর থেকে এমনই চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি এদিন বলেন, ভোট শেষ হলেই দেখা যাবে ফের গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়বে। মানুষের জন্য় কোনও উন্নয়ন করেনি। গ্রামে গেলেই সেই ছবি ধরা পড়বে। আগামী ৫ বছরে তৃণমূল কী কাজ করবে তার ইস্তেহার প্রকাশ করেছে। এরপরে বিনপুর বিধানসভায় সরকার কী কী কাজ করেছে, তার পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি। বলেছেন, ৮৪ হাজার ৪৯৯ জন মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। ৩ লক্ষ ১৫ হাজার ৯৮২ জনকে স্বাস্থ্যসাথী দেওয়া হয়েছে। ২ লক্ষ ৮৮ হাজার ১০৮ জনকে বিনামূল্যে রেশন দিচ্ছে মা-মাটি-মানুষের সরকার। বাংলা আবাস যোজনায় ২ বছরে ১২ হাজার ৬২২জনের ব্যবস্থা করা হয়েছে। রূপশ্রী প্রকল্পে ৫,৭৯৬ জনকে সাহায্য করা হয়েছে। কৃষকবন্ধু প্রকল্পে সাহায্য করা হয়েছে ৫৯, ৬০২ জন সাহায্য পেয়েছেন। যুবসাথী, রাস্তা থেকে শুরু করে একাধিক রিপোর্টকার্ড দিয়েছেন তিনি। বিজেপির কাছে রিপোর্ট চেয়েছেন তিনি।

এদিন তিনি বলেছেন, সবার সমর্থনে সরকার গড়বে তৃণমূল। প্রতিশ্রুতি দেয় বিজেপি। দাঙ্গা লাগাতে পারে বিজেপি। কাজের কাজ কিছু করে না। ধর্মে ধর্মে বিভেদ করে বিজেপি। কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এই জনবিরোধী সরকার মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে। রাস্তার টাকা, সর্বশিক্ষার টাকা, ১০০ দিনের টাকা, বাড়ি তৈরির টাকা আটকে রেখেছে। মানুষের দাবি নিয়ে কথা বলতে গেলে চুলের মুটি ধরে বের করে দেওয়া হয়। মানুষের দাবি নিয়ে লড়তে গেলে এমন ব্যবহার করছে বিজেপি।

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৩১ অক্টোবর বৃহস্পতির নক্ষত্র গোচর, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৫ রাশির জাতকদের

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার