দলের নির্বাচনের পরেই প্রকাশিত হবে তৃণমূলের প্রার্থীতালিকা

রাজ্যের ১০৮টি পুরসভার প্রায় ২৮০০ ওয়ার্ডে দলের তরফে কে কে প্রার্থী হবেন সেই খসড়া প্রার্থীতালিকা চূড়ান্ত করে সুব্রত বক্সি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিয়েছেন। প্রাথমিক ভাবে সেই তালিকা চূড়ান্ত হলেও প্রয়োজন মনে করলে সেই তালিকায় রদবদল করতে পারেন মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২ ফেব্রুয়ারি তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। তার আগেই দলনেত্রীর কাছে চলে এসেছে রাজ্যের শতাধিক পুরসভায় হতে চলা নির্বাচনে কোন ওয়ার্ডে দলের তরফে কে প্রার্থী হবেন সেই তালিকা। এই তালিকা দলনেত্রী অনুমোদন করলেই তা দলের সাংগঠনিক নির্বাচনের পরে পরেই প্রকাশ করে দেওয়া হতে পারে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। সঙ্গে এটাও জানা গিয়েছে, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ওই তালিকা তৈরি করেছেন। রাজ্যের যে ১০৮টি পুরসভায় আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচন হতে চলেছে সেখানে ওয়ার্ডের সংখ্যা প্রায় ২৮০০’র কাছাকাছি। তৃণমূলের প্রার্থী তালিকাও সমসংখ্যক। এই বিপুল নামের অনুমোদন এখন শুধুই সময়ের অপেক্ষা বলেই জানা গিয়েছে। যদিও রাজ্য নির্বাচন কমিশন এখনও পর্যন্ত এই ভোটের জন্য কোনও বিজ্ঞপ্তি জারি করেনি।

তৃণমূলসূত্রে জানা গিয়েছে, রাজ্যের ওই ১০৮টি পুরসভার প্রায় ২৮০০ ওয়ার্ডে দলের তরফে কে কে প্রার্থী হবেন সেই খসড়া প্রার্থীতালিকা চূড়ান্ত করে সুব্রত বক্সি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিয়েছেন। প্রাথমিক ভাবে সেই তালিকা চূড়ান্ত হলেও প্রয়োজন মনে করলে সেই তালিকায় রদবদল করতে পারেন মমতা। সে কথা মাথায় রেখেই দল অপেক্ষা করছে। নেত্রী অনুমোদন করলেও দলের সাংগঠনিক নির্বাচনের পরে পরেই সেই তালিকা প্রকাশ করে দেবে তৃণমূল। দলের সূত্রে এটাও জানা গিয়েছে, কলকাতা পুরনিগমের ক্ষেত্রে যেমন বেশ কিছু মুখের বদল ঘটিয়ে অভিজ্ঞ ও নবীন মুখের মেলবন্ধন ঘটানো হয়েছিল এই ১০৮টি পুরসভার ক্ষেত্রেও প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে সেই পদক্ষেপ করা হয়েছে। তবে এখন বিভিন্ন পুরসভায় যারা দলের কাউন্সিলর বা ওয়ার্ড কো-অর্ডিনেটর রয়েছেন তাঁদের পরিষেবার মান খতিয়ে দেখে তবেই তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানা গিয়েছে।

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র

ভারতীয় শিবিরে বড় ধাক্কা! শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরাহ, বদলে আসছেন কে?

গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা