কন্টাই কো – অপারেটিভ ব্যাংকের নির্বাচনে জয়জয়কার তৃণমূলের,মুখ পুড়ল শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: কন্টাই কো- অপারেটিভ ব্যাংকের নির্বাচনে তৃণমূলের জয়জয়কার।হেরে পর্যুদস্ত হল গেরুয়া শিবির। গত রবিবার তমলুক কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচনে বিজেপির হার হয়েছিল। কন্টাই কো- অপারেটিভ ব্যাংকের(Contai Co – Operative Bank Election) নির্বাচনে ও হারল বিজেপি।১০৮ আসনের এর মধ্যে ১০১ টি সিট – এ জয়লাভ করে তৃণমূল ,বিজেপি পেল মাত্র ৬ টি আসন,নির্দল পায় ১ টি আসন।অখিল গিরি(Akhil Giri) বলেন, মানুষ মমতা ব্যানার্জীকে(Mamata Banerjee) ভরসা করেছেন।শুভেন্দু কো- অপারেটিভ ব্যাংকের অনেক ক্ষতি করে দিয়েছিল।মানুষ জবাব দিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাংকের সমবায় নির্বাচনে বোমাবাজির পরে ফের রবিবার কন্টাই – কো অপারেটিভ ব্যাংকের নির্বাচন ছিল।আধা সামরিক বাহিনী(Central Force) দিয়ে মুড়ে ফেলা হয় ৫ টি কেন্দ্র।কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের ভোট সকাল ন’টা থেকে শুরু হয়। সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে যান ভোটাররা । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কন্টাই ১,২,৩,৪ ও এগরা ভোটগ্রহণ কেন্দ্রে আধা সামরিক বাহিনী দিয়ে ভোটগ্রহণ কেন্দ্র মুড়ে ফেলা হয়। ২০০ মিটারের মধ্যে কাউকে জটলা করতে দেওয়া হয় না। এক কোম্পানি আধা সামরিক বাহিনী সহ প্রচুর পুলিশ মোতায়েন ছিল। রাজ্যে কলকাতা সহ মোট ১৪ টি ভোট গ্রহণ কেন্দ্রে আজ ভোট গ্রহণ প্রক্রিয়া চলে।

সকাল ৯ টা থেকে দুপুর দুটো পর্যন্ত ভোটগ্রহণ এর পর গণনা ভোটগ্রহণ কেন্দ্রেই অনুষ্ঠিত হয়। আজ ভোট গ্রহণ ও ভোট গণনায় প্রায় বারোশো সরকারি কর্মী কে নিযুক্ত করা হয়। ১০৮ টি ডেলিগেট পদের নির্বাচনের জন্য ৩৮১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। দুপুর নাগাদ সমবায় ব্যাংকের এই ভোটকে নিয়ে তৃণমূল ও বিজেপির জোর রেষারেষি শুরু হয়।কন্টাই কো – অপারেটিভ ব্যাঙ্কের ভোটকে কেন্দ্র করে রবিবার দুপুর নাগাদ রামনগরে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি – তৃণমূল হাতাহাতি হয়। বিজেপির ভোটারদের ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃনমূলের বিরুদ্ধে। বিজেপি তরফ থেকে ভোট বয়কটের ডাক ও রাস্তা অবরোধ করে। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে অবরোধ ওঠে।এদিকে,কন্টাই ক্ষেত্রমোহন বিদ্যাভবনে ধরা পড়ে ভুয়ো ভোটার। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।কোন প্যানেলের হয়ে ভোট দিতে এসেছিলেন তা জানা যায়নি।ইতিমধ্যেই ওই ব্যক্তিকে আটক করে কাঁথি থানার পুলিশ। দিনভর উত্তেজনার মধ্যে ভোট পর্ব শেষ হওয়ার পর গণনার ফল প্রকাশ হলে তৃণমূল শেষ হাসি হাসে।

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’