এই মুহূর্তে

তৃণমূলের ঝাঁটা-জুতো, বিজেপি বিধায়কের বাড়িতে

নিজস্ব প্রতিনিধি: ইটের বদলে পাটকেল। সম্প্রতি তৃণমূলের বনগাঁ জেলা সভানেত্রী আলোরানি সরকারের উদ্দেশে হুমকি ও কুরুচিকর মন্তব্য করেছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। সেই ঘটনার প্রতিবাদে এবার স্বপন মজুমদারের বাড়ির সামনে তৃণমূলের শতাধিক মহিলা কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাঁর বাড়ি লক্ষ্য করে জুতো ও ঝাঁটা ছুঁড়ে মারল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গোপালনগর থানা এলাকার পাল্লা বাজার এলাকায়। সোমবার বিকালের এই ঘটনায় জেলার রাজনীতিতে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।

তৃণমূলের দাবি, সম্প্রতি বিজেপি বিধায়ক স্বপন মজুমদার নহাটা বাজারে একটি সভায় দাঁড়িয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভানেত্রী আলোরানি সরকার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার পাশাপাশি তাঁকে উদ্দেশ্য করে হুমকিও দিয়েছিলেন। একজন মহিলার বিরুদ্ধে বিধায়কের এহেন হুমকি ও কুরুচিকর মন্তব্যের প্রতিবাদেই সোমবার বিকালে জুতো ঝাঁটা হাতে বিক্ষোভ দেখানো হয়। যদিও ঘটনাস্থলে পুলিশ থাকায় বড় ধরনের কোনও অঘটন ঘটেনি। তবে সেই বিক্ষোভের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিয়োতেই ধরা পড়েছে বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে ছুঁড়ে দেওয়া হুমকি, ‘স্বপন মজুমদারের চামড়া গুটিয়ে দেব।’ আর তার জেরে শুরু হয়েছে বিতর্ক। পরে অবশ্য পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। বিক্ষোভকারী মহিলা তৃণমূলকর্মীদের বক্তব্য, ‘স্বপন মজুমদার যে ভাষা প্রয়োগ করেছেন, যেভাবে হুমকি দিয়েছেন তা নিন্দারও অযোগ্য। এ সব অসভ্যতা এ রাজ্যে চলবে না। এমন ঘটনা ফের ঘটলে এরপরে প্রয়োজনে আবার ঝাঁটাতে গোবর মাখিয়ে নিয়ে আসব।’

Published by:

Share Link:

More Releted News:

নববর্ষে বাংলার সংস্কৃতির ভূয়সী প্রশংসা মোদির, চিঠিতে কী লিখলেন বাঙালিদের?

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে প্রার্থীদের তালিকায় থাকা শিক্ষকদের শোকজ, চাঞ্চল্য পুরুলিয়ায়

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

চরম গোষ্ঠীদ্বন্দ্বে ‘বিরক্ত’ স্মৃতি, প্রচার না সেরেই ফিরলেন বিজেপি নেত্রী

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ