আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মালদহে ফের শুটআউট, তৃণমূলকর্মী খুনের সাক্ষীকে হত্যার চেষ্টা!

নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার: ফের শুটআউট মালদায়। ইংরেজবাজার থানা এলাকার অমৃতি গ্রাম পঞ্চায়েতে গুলিবিদ্ধ এক তৃণমূলকর্মী। অমৃতি গ্রাম পঞ্চায়েতের কানাইপুর এলাকায় আতিকুল মোমিন নামে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালালো হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

জানা গিয়েছে, রবিবার রাতে পাশের গ্রাম থেকে ফিরছিলেন আতিকুল। আচমকাই মোটরবাইকে করে আসে দুষ্কৃতীরা। আতিকুলের পিঠ লক্ষ্য করে গুলি চালায় তারা। সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়েন আতিকুল। তাঁর চিৎকার শুনেই ছুটে আসে আশেপাশের লোকজন। স্থানীয়রা এসে তাঁকে রক্তাক্ত অবস্থা লুটিয়ে পড়ে থাকতে দেখেন।তাঁরাই দ্রুত মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করায়। সেখানেই চিকিৎসা চলছে আতিকুল মোমিনের। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানার পুলিশ। কে বা কারা, কোন উদ্দেশ্যে তাঁর উপরে গুলি চালিয়েছে তদন্ত শুরু হয়েছে।

জখম অবস্থায় হাসপাতাল থেকে আতিকুল দাবি, গত ১০ জুলাই ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায় গুলি করে এবং হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে। এই ঘটনায় ১জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃত ব্যক্তি কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখ। ওই খুনের ঘটনায় সাক্ষী ছিলেন আতিকুল। সেই কারণেই তাঁকেও খুনের চেষ্টা করা হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পারিবারিক বিবাদের কারণেই আতিকুলকে গুলি করা হয়েছে।গুলিবিদ্ধ আতিকুল (৩৩) পেশায় ঠিকাদার। খুনের ঘটনার সাক্ষী হওয়ায় তাঁকে টার্গেট করা হয়েছে বলে মনে করছে জখম আতিকুলের পরিবার ও বন্ধুরাও।

Published by:

Share Link:

More Releted News:

বারবার EVM বিকল, আমতার ভোটকেন্দ্রে নাজেহাল ভোটাররা

দক্ষিণ হাওড়ায় ভোটকেন্দ্রে হেনস্থার অভিযোগ, সেক্টর অফিসারের বিরুদ্ধে ক্ষোভ বিজেপি প্রার্থীর

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের মাঝে আচমকাই শুভেন্দুকে ফোন শাহের

শুভেন্দুকে ঘিরে ‘চোর–চোর’ স্লোগান, ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনী ডেকে ছুটে পালালেন

পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় পড়ল ভুয়ো ভোট, চাঞ্চল্য

চাপড়ায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, গ্রেফতার TMC এজেন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ