খড়গপুর আইআইটি’র ছাত্রের রহস্যমৃত্যুতে বিক্ষোভ তৃণমূলের

খড়গপুর আইআইটি’তে এক সংখ্যালঘু ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে লেগে গেল রাজনীতির রঙ। আইআইটি’র গেটে বিক্ষোভ দেখাল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: খড়গপুর(Kharagpur) আইআইটি’(IIT)তে এক সংখ্যালঘু ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে(Students Unnatural Death) রহস্য ইতিমধ্যেই দানা বেঁধেছে। ছাত্রের বাবা ওই দেহ যে তাঁর ছেলের তা প্রথমে মানতেই চাইছিলেন না। পরে আবার তিনি দাবি তোলেন তাঁর ছেলেকে আগুনে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। এবার সেই ছাত্রের মৃত্যুতে লেগে গেল রাজনীতির রঙ। রবিবার আইআইটি’র গেটে বিক্ষোভ দেখাল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC?)। এদিন আইআইটি’র গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। সেখানে বসেই আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে লাগাতার স্লোগান দিতে থাকেন ঘাসফুল শিবিরের সমর্থকরা। কেন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বারবার ছাত্র মৃত্যুর ঘটনা ঘটছে সেই প্রশ্নও তোলা হয়। কাঠগড়ায় তোলা হয় প্রতিষ্ঠানের ডিরেক্টরকেও।

গত শুক্রবার আইআইটি’র হোস্টেল থেকে বছর ২৩’র ফয়াজ আহমেদ নামে এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রের পচাগলা দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই ঘটনার জেরে উত্তরপ্রদেশের লখনউয়ে বসবাসকারী ওই ছাত্রের বাড়িতে খবর পাঠায় আইআইটি কর্তৃপক্ষ। সেই খবর পেয়ে শনিবার খড়গপুরে চলে আসেন ফয়াজের বাবা। কিন্তু মর্গে গিয়ে ছেলের দেহ দেখে তিনি প্রথমে অভিযোগ করেন, এই দেহ তাঁর ছেলের নয়। ছেলেকে তিনি চিনতেই পারছেন না। তাঁর ছেলের সঙ্গে ওই দেহের কোনও মিল নেই। তাঁর ছেলেকে কেউ বা কারা খুন করে অন্যত্র দেহ সরিয়ে দিয়েছে। যে দেহ তাঁকে দেখানো হয়েছে তা তাঁর ছেলের নয়। যদিও খড়গপুর আইআইটি কর্তৃপক্ষের দাবি, কেউ ফয়াজকে খুন করেনি। সেরকমের কোনও ঘটনাও ঘটেনি। ওই পড়ুয়া আত্মহত্যা করেছে। এমনকি ফয়াজের বাবার দাবি যে ভুল তা তুলে ধরতে প্রয়োজনে ডিএনএ টেস্টের কথাও জানায়।

সেই ঘটনার জেরেই রবিবার আইআইটি গেটের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা ও কর্মীরা। তাঁদের তরফে তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতির(Ajit Maity) দাবি, ‘আইআইটি নিজেকে মঙ্গলগ্রহের জীব ভাবে। কোনও কেসেই তদন্ত করে না। ২০১৯ সালে একজন মারা গিয়েছে। ২০২০ সালে একজন মারা গিয়েছে। মাঝখানে দুজন সুবর্ণরেখা নদীতে ডুবে মারা গিয়েছে। তারপর কী করেছে আইআইটি কর্তৃপক্ষ? মৃতদের পরিবারের জন্য কী করেছে? এর একটা ডিরেক্টর সরাসরি কেন্দ্রীয় সরকারকে তোষণ করে কমিশন পাওয়ার জন্য এইভাবে মানবসম্পদকে নষ্ট করে দিচ্ছে।’ অন্যদিকে ফয়াজের বাবা এদিন জানিয়েছেন, ‘আমার ছেলেকে জ্বালিয়ে মেরে ফেলা হয়েছে। ওর গোটা শরীর পুরো জ্বলে গিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই। বিচার না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না।’

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে