হেনস্থা রুখতে ভিন রাজ্যে যাওয়ার আগে ঢাকিদের বিশেষ পুলিশি ছাড়পত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মানেই যেমন আনন্দ তেমনি হয় বাড়তি রোজগার। প্রতি বছর পুজো কাশফুল দিয়ে ঢাক সাজিয়ে বহু ঢাকি বাংলার বাইরে যান ঢাক বাজাতে। বিভিন্ন জেলা থেকে ঢাকির দল পাড়ি দেন ভিন রাজ্যে। এতদিন পর্যন্ত সবটাই ঠিক ছিল কিন্তু চলতি বছরে ঘটেছে ছন্দপতন। ভিন রাজ্যে বাঙালির হেনস্থার খবর সামনে আসতে বহু ঢাকি ভয় পেয়ে বাইরে যেতে চাইছেন না। যদি তাদের উপরেও অত্যাচার, নির্যাতন চলে এই ভয়ই ঘিরে ধরেছে। বাইরে গিয়ে যাতে সমস্যা না হয় তাই বহু ঢাকি পুলিশের দ্বারস্থ হয়েছেন। তাদের এই ভয় দূর করতেই উদ্যোগী হয়েছে  প্রশাসন। ভিন রাজ্যে গিয়ে সমস্যা এড়াতে বাংলা জুড়ে ঢাকিদের জন্য পরিচয়পত্র এবং ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’-এর ব্যবস্থা হয়েছে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন।মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকার প্রায় ৩০০ জনের বেশি ঢাকি। পুলিশের অনুমান পুজোর আগে এই আবেদনের সংখ্যা ছাড়াতে পারে হাজারের গণ্ডি। ইতিমধ্যে অনেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়েও গিয়েছেন। মুর্শিদাবাদের বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই জানিয়েছেন নিয়ম মেনে শংসাপত্র দেওয়া শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, ১২ হাজারের কাছাকাছি ঢাকি রয়েছেন মুর্শিদাবাদে । যাদের মধ্যে প্রায় ৭০০-৮০০ জন দুর্গাপুজো এবং কালীপুজোয় ঢাক বাজাতে যান ভিন্‌রাজ্যে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, বিহার ও অসমে তারা যান পুজোর সময়ে ঢাক বাজাতে। বাড়ছে মহিলা ঢাকিদের সংখ্যাও।

জানা গিয়েছে ইতিমধ্যেই মুম্বই, উত্তরপ্রদেশ ও দিল্লির বড় পুজোগুলো থেকে পাত্রসায়র ব্লকের বেশ কয়েকটি ঢাকি দল বায়না পেয়েছেন। প্রায় ৩০০ থেকে ৪০০ জন ঢাকি জেলা থেকে যাবেন বাইরে। মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেছেন, বেশ কিছু আবেদন জমা পড়েছে। ঢাক বাজাতে গিয়ে জেলার ঢাকিদের যাতে হেনস্থার মুখে পড়তে না হয় তাই সমস্ত আবেদন যাচাই করে যত দ্রুত সম্ভব সার্টিফিকেট দেওয়া হচ্ছে। যদিও বাঁকুড়ায় এই আবেদন দেওয়া এখনও শুরু হয়নি।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের