সিকিম পথ দুর্ঘটনায় জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী

উত্তর সিকিমে জওয়ানদের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে প্রাণ হারিয়েছেন ১৬ জন জওয়ান (ARMY)। আহত অন্তত ৪। উত্তর সিকিমে (NORTH SIKKIM) এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)।

আহত জওয়ানদের উদ্ধার করে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ আর্মি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা। মর্মান্তিক দুর্ঘটনা’র কথা জানতে পেরেই নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

তিনি লিখেছেন, উত্তর সিকিমের মর্মান্তিক পথ দুর্ঘটনায় ১৬ জন বীর জওয়ানের প্রয়াণের খবরে তিনি শোকাহত। লিখেছেন, ‘আন্তরিক সমবেদনা জানাই বীরদের পরিবারের সদস্যদের। ঈশ্বর এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিক তাঁদের’। আহত জওয়ানদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, মৃত সেনা আধিকারিক ও জওয়ানদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে মৃতদেহ সেনাদের হাতে হস্তান্তর করা হবে। যে চার সেনা জওয়ানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাঁদের পরিচয় শনাক্ত হয়নি। ১৬ সেনা আধিকারিক ও জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

চুংথাংয়ের মহকুমা পুলিশ আধিকারিক অরুণ থাতাল সাংবাদিকদের জানিয়েছেন, এদিন সকাল আটটা নাগাদ গ্যাংটক থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত লাচেন থেকে ইন্দো-চিন সীমান্তের দিকে যাচ্ছিল সেনাবাহিনীর একটি বাস। ওই বাসটিতে ২০ সেনা আধিকারিক ও জওয়ান ছিলেন। জেমা তিনের কাছে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশো ফুট উঁচু থেকে খাদে পড়ে যায় বাসটি। 

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান