নিম্নচাপের ঝিরঝিরে বৃষ্টিতে  দিঘায় উপচে পড়া ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহান্তে  ছুটি কাটাতে  সৈকত নগরী দীঘা এবং মন্দারমণিতে পর্যটকদের ভিড় জমছে। রবিবার সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি, ঝোড়ো হাওয়ার মাঝে সমুদ্র সৈকতে উপচে ভরা ভিড়। যা দেখে আশাবাদী হোটেল মালিকেরা।  একথায় বলা যায়, এমন মনোরম  আবহাওয়া উপভোগ করতে দিঘা বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণের জায়গা।   

হোটেল মালিকরা জানিয়েছেন, আবহাওয়া এমনটা চলতে থাকলে পুজোর আগে সমুদ্র নগরীতে ভিড় আরও বাড়বে । বর্তমানে  পুজোর বুকিং জোর কদমে চলেছে মন্দারমনি, তাজপুরে। তা দেখেই হোটেল মালিকদের প্রাথমিক ধারণা   আর দিন কয়েকের মধ্যেই পুজোর বুকিং আরও বাড়বে । তবে বর্তমানে পর্যটকদের সাড়া মন্দারমণি এবং দীঘা, উভয় স্থানেই নজর কাড়ার মতো। আর তা দেখেই  হোটেল মালিকদের পাশাপাশি পর্যটকদের বিপুল সমাগমে উচ্ছ্বসিত অন্য ব্যবসায়ীরাও। 

২৪ দিন পর শুরু দুর্গাপুজো। তাই প্রতিবারের মত এ বারও পুজোর মরসুমে অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে নানাবিধ পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যটকদের সুরক্ষার দিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর। বলা বাহুল্য, দিন কয়েকের জন্য বেড়াতে যাওয়ার জন্য  পর্যটকদের দারুণ পছন্দের জায়গা হল দিঘা। তাই  সপ্তাহান্তেই সমুদ্র সৈকতে জমতে থাকে ভিড়। আর তা দেখেই  আনন্দিত হন  হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ীরাও।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ