ছোট পর্দার ‘আজমল কসব’কে মুখপাত্রের দায়িত্ব দিলেন হুমায়ুন কবীর

সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা হুমায়ুন কবীরের এবার নতুন সঙ্গী টলিউড অভিনেতা শোয়েব কবীর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন দল গড়ে মানুষের কাছাকাছি পৌঁছতে হুমায়ুনের এখন তুরুপের তাস বাংলার অভিনেতা-অভিনেত্রী। সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা হুমায়ুন কবীরের এবার নতুন সঙ্গী টলিউড অভিনেতা শোয়েব কবীর। যিনি ‘মির্জা’ ছবিতে অঙ্কুশ হাজরার সহ-অভিনেতা ছিলেন এবং মুম্বই হামলার ঘটনা নিয়ে তৈরি ওটিটি সিরিজ ‘স্টেজ অফ সিজ: ২৬/১১’-তে অজমল কসবের চরিত্রে অভিনয় করেছিলেন। তৃণমূল ছাড়তেই তিনি হুমায়ুনের দলের মুখপাত্র হলেন। প্রসঙ্গত, দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে হুমায়ুন কবীরকে। এর পরেই তিনি নিজের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’র (JUP) ঘোষণা দেন। পাশাপাশি জানিয়ে দেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁর দল কিছু আসনে লড়বে। এবার সেই দলেই যোগ দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা শাসকদল তৃণমূলের যুব নেতা শোয়েব কবীর। আর ভরতপুরের বিধায়কের সদ্য তৈরি রাজনৈতিক দলে যোগ দিয়েই রাজ্য মুখপাত্র হিসেবে মনোনীত হলেন অভিনেতা।

তাঁর দাবি, গোষ্ঠীকোন্দলের জন্যেই তিনি তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছেন। এছাড়াও তিনি শাসকদলে উপেক্ষিত বলে অভিযোগ করেছেন। একসময় তৃণমূলের যুব সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতেন শোয়েব। মুর্শিদাবাদের জেলা যুব তৃণমূলের সভাপতিও করা হয়েছিল তাঁকে। কিন্তু এবার তিনি হুমায়ুনের দলে। টলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন শোয়েব। মির্জাতে অঙ্কুশের সহ অভিনেতা ছিলেন তিনি। এছাড়াও কয়েকটি ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু তৃণমূলের থেকে সুবিধা নেওয়ার পরেও কেন তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন? এ বিষয়ে অভিনেতা জানিয়েছেন, তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। তবে ওই দলে এখন ভাঙন স্পষ্ট। একজন তরুণ রাজনৈতিক কর্মী হিসাবে তৃণমূলে তাঁর দমবন্ধ লাগত। তাই পরিস্থিতি বদল করার সিদ্ধান্ত নেন তিনি। দলের মধ্যে আদর্শগত বিচ্যুতি মেনে নেওয়া কঠিন। সেই কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

কিন্তু হুমায়ুনের তৈরি নতুন রাজনৈতিক দলে কেন গেলেন? এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে JUP-র নবনিযুক্ত মুখপাত্রর ব্যাখ্যা, মুখ্যমন্ত্রীও একটা সময় দল ছেড়ে (কংগ্রেস) বেরিয়ে নতুন দল গড়েছিলেন। তাঁর লড়াকু মানসিকতা তাঁকে অনুপ্রাণিত করেছে। আই নতুন কিছু করতে চান তিনি। বর্তমানে নিজের অনেক চেনা পরিচিতকে দলে টানার চেষ্টা করছেন হুমায়ুন কবীর। তারই একটি জ্বলজ্যান্ত উদাহরণ শোয়েবের তাঁর দলের মুখপাত্র করা।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর