পঞ্চায়েত ভোটে মোট মনোনয়ন জমা পড়েছে ২৩০০০০, শীর্ষে তৃণমূল

তৃণমূল কংগ্রেসের তরফে ৮২৮০০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ জুলাই হতে চলা পঞ্চায়েত ভোট উপলক্ষে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত ভোট উপলক্ষে বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন জমা পড়েছে মোট ২ লাখ ৩০ হাজার। তবে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস।

কমিশন সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের তরফে ৮২৮০০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। পঞ্চায়েত ভোটে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী তৃণমূলের। মনোনয়ন দাখিল করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। বৃহস্পতিবার পর্যন্ত গেরুয়া শিবিরের তরফে মনোনয়ন জমা দেওয়া হয়েছে মোট ৫৫৫০০ আসনে। তৃতীয় অবস্থানে রয়েছে সিপিএম। সিপিএমের তরফে মোট ৪৭৫০০ আসনে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। অন্যদিকে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় কংগ্রেসের তরফে মনোনয়ন জমা দেওয়া হয়েছে ১৭১০০ আসনে। অন্যান্যরা মনোনয়ন দিয়েছে ১০২১৮ আসনে।

উল্লেখ্য ন্রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী গত ৯ জুন থেকে পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা শুরু হয়। ১৫ জুন ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বেশকিছু জায়গায় অশান্তির ঘটনা সামনে এসেছে। মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিরোধীরা। যদিও তৃণমূলের তরফে বলা হয়, মনোনয়ন জমা দিতে কোনও বিরোধী প্রার্থীকে বাধা দেওয়া হয়নি।

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

পকেটে ৫০ হাজার টাকা থাকলেই মিলবে ফ্ল্যাট, বড় ঘোষণা অর্জুনের, জানেন কারা পাবেন?

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

এক লিটারে যাবে ২১ কিমি, মাত্র ৭.৮৪ লাখেই মিলছে সাত আসনের গাড়ি

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স