মদ্যপ অবস্থায় বিষপান করে আত্মঘাতী হলো যুবক, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: মদ্যপ অবস্থায় বিষ পান করে আত্মঘাতী হল এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার(Gangarampur P.S.) অন্তর্গত সর্বমঙ্গলা বেহস্তলি এলাকায়। জানা গেছে, মৃত ওই যুবকের নাম মাজিদুর রহমান(২৪)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সর্বমঙ্গলা এলাকার বেহস্তলিতে। পেশায় টোটো চালক(ToTo Driver)। মৃত ওই যুবকের একটি সাত মাসের সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সে সর্বমঙ্গলা এলাকার বাজারে মদ পান করার পর ঘাস মারা বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। এরপর সে নিজেই বাড়ির লোককে ফোন করে জানায় সে বিষ পান করেছে। বাড়ির লোক তড়িঘড়ি তাকে বাজারে এলাকা থেকে খুঁজে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন রবিবার রাত্রি সাড়ে দশটা নাগাদ ঐ যুবকের মৃত্যু হয়।

এরপর গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে সোমবার সকালে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালের(Balurghat District Hospital) মর্গে ময়না তদন্তের জন্য দেহ পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। ঠিক কি কারনে ওই যুবক বিষপান করে আত্মহত্যা করল তা নিয়ে ধন্দে রয়েছে পরিবারের লোকজন। পুরো ঘটনাকে কেন্দ্র করে গঙ্গারামপুরে সর্বমঙ্গলা এলাকাতে ব্যাপক চাঞ্চল সৃষ্টি হওয়ার পাশাপাশি ওই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা