কাল থেকে শুরু ট্র্যাক মেরামতির কাজ, উত্তরবঙ্গগামী ট্রেনের সূচি বদল

Share:

নিজস্ব প্রতিনিধি : শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী ট্রেনের সময়সূচির বদল আনা হয়েছে। মালদহ-নিউ ফারাক্কা সেকশনে ট্র্যাক মেরামতির কাজের জন্য এই সময়সূচির পরিবর্তন বলে রেল সূত্রে খবর।

রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে মালদহ-নিউ ফারাক্কা সেকশনে ট্র্যাক মেরামতির কাজ শুরু হবে। সেইজন্য আগামী দশদিন ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এরফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সময়সূচির বদল আনা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১০ দিন শিয়ালদহ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এক ঘণ্টা দেরিতে ছাড়বে। সকাল ৬টা ৫০ মিনিটের বদলে সকাল ৭টা ৫০ মিনিটে যাত্রা শুরু করবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যে দশ দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দেরিতে ছাড়বে, সেই তারিখগুলি হল ৫,৭,১০,১২,১৪,১৭,১৯,২১,২৪ ও ২৬ জানুয়ারি।

পাশাপাশি দিঘা-মালদহ টাউন এক্সপ্রেসের যাত্রাপথেও বিঘ্ন ঘটবে। আগামী চার দিন নিউ ফারাক্কা স্টেশনে আধ ঘণ্টা দাঁড়িয়ে থাকবে দিঘা-মালদহ টাউন এক্সপ্রেস। আগামী ৫, ১২, ১৯ ও ২৬ জানুয়ারি এই এক্সপ্রেস ট্রেনটির যাত্রাপথে বিঘ্ন ঘটবে। রেলের এই বিজ্ঞপ্তি থেকেই স্পষ্ট, যে সব পর্যটকরা এই সময় উত্তরবঙ্গে যাওয়ার পরিকল্পনা করছেন তাদেরকে কিছুটা হলেও অসুবিধার মধ্যে পড়তে হবে।

 

 

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED