সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

শিয়ালদহ (দক্ষিণ) শাখায় তথা সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মধ্যবর্তী ডাউন লাইনে জরুরী রক্ষণাবেক্ষণের কাজে নামছে পূর্ব রেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখে সপ্তাহান্তে ফের ভোগান্তির শিকার হতে হবে সাধারণ নিত্যযাত্রীদের। শিয়ালদহ (দক্ষিণ) শাখায় তথা সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মধ্যবর্তী ডাউন লাইনে জরুরী রক্ষণাবেক্ষণের কাজে নামছে পূর্ব রেল। যে কারণে ওভারহেডের তারে বিদ্যুৎ চলাচল বন্ধ রাখা হবে। কাজ চলবে আগামী ১০ অক্টোবর রাত ১২টা থেকে ১১ অক্টোবর ভোর ৫টা পর্যন্ত, মোট ৩০০ মিনিট কাজ হবে। তাই আগামী শনি ও রবিবার সোনারপুর-বালিগঞ্জ স্টেশনের মধ্যবর্তী ডাউন লাইনে 'ট্রাফিক ও পাওয়ার ব্লক' করে কাজ চলবে। তাই কিছু ট্রেন বাতিল করা হয়েছে, আর কিছূ লোকাল ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। 

মুলত রেলের অবকাঠামো মেরামত, আধুনিকীকরণ, যাত্রীসুরক্ষা এবং ট্রেন চলাচলের গতি আরও উন্নত করতে 'ট্রাফিক ও পাওয়ার ব্লক' কাজ করে রেল। যেহেতু লম্বা সময় ধরে কাজ চলবে, তাই শনিবার ও রবিবার ছুটির দিনগুলিকেই বেছে নেওয়া হয়েছে। শনিবার বেশিরভাগ সরকারি ও বেসরকারি অফিসের অর্ধদিবস হয়, আর রবিবার বেশিরভাগ অফিস পূর্ণ দিবস ছুটি থাকে। তাই এই সময়ে ট্রেন বাতিল থাকলে নিত্যযাত্রীদের তেমন অসুবিধায় পড়তে হয় না বললেই চলে। তাই যাত্রীদের সুবিধার্থে মধ্যরাত থেকে কাজ শুরু করা হচ্ছে। ১১ অক্টোবর সকালের মধ্যেই সেই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে রেলের। জানা গিয়েছে, সোনারপুর-বালিগঞ্জ ডাউন লাইনে দু’টি পয়েন্টের মধ্যে কাজ হবে। ট্রেনের লাইন বদলানোর জন্যই থাকে পয়েন্টগুলি। সেই পয়েন্টগুলির মধ্যে মেরামতির কাজ হবে। কিছু জায়গায় পুরনো ট্র্যাকের বদলে নতুন করে ট্র্যাক বসানোর কাজ চলবে। আর এই ট্রাফিক ব্লকের সময় কিছু সিগন্যালিং ব্যবস্থা এবং ট্রেন চলাচল প্রভাবিত হবে। 

১১ অক্টোবর বাতিল থাকবে শিয়ালদহ–সোনারপুর আপ-ডাউন ট্রেন (৩৪৪১১) (৩৪৪১২), শিয়ালদহ–ক্যানিং আপ-ডাউন (৩৪৫১১) (৩৪৫১২)। অন্যদিকে ১১ অক্টোবর নির্দিষ্ট কিছু লোকালের মুখ ঘুরিয়ে দেওয়া হবে। যার মধ্যে আছে,  ডায়মন্ড হারবার–শিয়ালদহ –ডায়মন্ড হারবার লোকাল (৩৪৮১১/৩৪৮১২),  লক্ষ্মীকান্তপুর–শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল (৩৭১১১/৩৭১১২),  লক্ষ্মীকান্তপুর–শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল (৩৭১১৩/৩৭১১৪)। এই ট্রেনগুলির গন্তব্য আগামী রবিবার বারুইপুরে শেষ হবে, আর যাত্রা শুরু হবে বারুইপুর থেকে। তাই ওইদিন কোনও গন্তব্যে যাওয়ার আগে আপডেট জেনে যাত্রীদের বাইরে বেরনোর অনুরোধ করেছে রেল।

হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

পেটের টানে অনলাইনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বিক্রি, গোপালনগরে ধৃত দম্পতি

ভুট্টার খোসা ফেলে দিচ্ছেন? এই কাজে লাগিয়ে পয়সা বাঁচান

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর