মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কলেজ ছাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টির জের! দোতলার মাটির বাড়ি ভেঙে চাপা পড়ে মৃত্যু হয় এক কলেজ ছাত্রীর। ঘটনায় জখম হয়েছেন চারজন। বর্তমানে তাঁরা হাসাপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বিনপুরের শুকজোড়া এলাকায়।

জানা গিয়েছে, গত শুক্রবার (১ মে) গভীর রাত প্রায় ১টা নাগাদ পরিবারের তিনজন সদস্য শুয়েছিল। সেই সময় হঠাৎ মাটির বাড়ির ছাদ ও দেওয়াল ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান তিনজনই। এরপর স্থানীয় গ্রামবাসীরা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা ১৯ বছরের পিঙ্কি দাসকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে গুরুতর আহত অবস্থায় সুজিত দাস ও মৃণাল দাসকে প্রাথমিক চিকিৎসার পর ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে বর্তমানে চিকিৎসা চলছে বলে খবর।

এই মর্মান্তিক ঘটনার পর পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মৃতার পরিবারের অভিযোগ, তারা সরকারি আবাস যোজনার বাড়ি পাননি। ফলে বাধ্য হয়ে কাঁচা বাড়িতেই বসবাস করতে হচ্ছিল। যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নিজেদের টাকায় পাকা বাড়ি তৈরির কাজ শুরু হয়েছিল, কিন্তু তার আগেই এই দুর্ঘটনা ঘটে যায়।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে চলছে ঝড়বৃষ্টি। প্রাকৃতিক দুর্যোগে একাধিক এলাকায় দেখা গিয়েছে ক্ষয়ক্ষতির ছবি। এই আবহে দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়ায় ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। ঝড়ের মধ্যে টিউশন থেকে সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে গাছ পড়ে মৃত্যু হল এক দশম শ্রেণির ছাত্রীর। জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম অঙ্কিতা কয়াল (১৫)। জঙ্গলপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ