জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত লরি চালক, শোরগোল নদিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ হারল এক লরি চালক। শনিবার (১৬ মে) ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ১২ নম্বর জাতীয় সড়কের বাঁথনা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা গিয়েছে, এদিন দুপুরে রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাওয়ার সময় ১২ নং জাতীয় সড়কের পাশে একটি শরবতের দোকান দেখে এক লরিচালক দাঁড়িয়ে পড়েন অতর্কিতে। মিনিট খানেকের মধ্যেই অন্য একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। তখন সামনে এক সাইকেল আরোহী থাকায় তাঁরও এই দুর্ঘটনায় চোট লাগে বলে খবর। ঘটনার পর বেগতিক বুঝে অতর্কিতে দাঁড় করানো সেই লরির ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এরপর বিকট আওয়াজ শুনে আশেপাশের স্থানীয় লোকজনেরা ছুটে আসে এবং আহত লরি চালককে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে  শান্তিপুর ট্রাফিক পুলিশ এসে গুরুতর জখম অবস্থায় লরি চালককে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি।  চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উত্তম উপাধ্যায় (৪০)। বাড়ি কলকাতার সাহাপুর ওড়িয়া পাড়া এলাকায়।

অন্যদিকে, শান্তিপুর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ লরি দুটিকে বাজেয়াপ্ত করেছে। গাড়ির কাগজপত্র ঘেঁটে জানা যায় গাড়ির মালিকের বাড়ি ডানকুনিতে, তাঁর কাছ থেকেই মৃত চালকের ঠিকানা নিয়ে খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে। পাশাপাশি মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক চালকের খোঁজে চলছে তল্লাশি। ইতিমধ্যে ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। 

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত