হাওড়া-তারকেশ্বর লাইনে ফাটলের জেরে ব্যাহত ট্রেন চলাচল, দুর্ভোগ

দীর্ঘক্ষণ ট্রেন না চলায় দুর্ভোগের মুখে পড়েন যাত্রীরা (Passengers)।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেল লাইনে ফাটলের (Fatal) জেরে ব্যাহত ট্রেন Train) চলাচল। শনিবার হাওড়া-তারকেশ্বর (Howrah Tarkeswar) লাইনে ফাটল দেখা যায়। আর যার জেরে এক ঘন্টার বেশি সময় ধরে ব্যাহত থাকে ট্রেন (Train) চলাচল। দীর্ঘক্ষণ ট্রেন না চলায় দুর্ভোগের মুখে পড়েন যাত্রীরা (Passengers)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হুগলি জেলার তারকেশ্বরে হরিপালের কাছেই কৈকালা স্টেশনের কাছে রেললাইনে ফাটল দেখা যায়। এদিন তারকেশ্বর হাওড়া ডাউন ট্রেন সকাল ৫টা ৫০ মিনিট নাগাদ ছাড়ে। ট্রেনটি কৈকালা স্টেশন ছেড়ে যাওয়ার পর স্থানীয় মানুষজন রেল লাইনের দু’টি পাতের মাঝখানে বড় ধরণের ফাঁক দেখতে পান। লাইনে ফাটলের এই খবর দেওয়া হয় রেলের কাউন্টারে। খবর পেয়ে তড়িঘড়ি রেল আধিকারিক ও কর্মীরা ছুটে আসেন। ফাটল মেরামতির কাজ শুরু করা হয়। প্রায় এক ঘন্টার চেষ্টায় সেই ফাটল মেরামত করা সম্ভব হয়। লাইন মেরামতির কাজ সম্পন্ন হওয়ার পর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয় রেলের তরফে। এই শাখায় আরামবাগ-গোঘাট-হরিপাল-সিঙ্গুরের যাত্রীদের ভিড় থাকে বরাবারই। তারমধ্যেই দিনের শুরুতে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

অন্যদিকে রেল সূত্রে খবর, তারকেশ্বর হাওড়া ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হলেও হাওড়া তারকেশ্বর আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। এই ঘটনা নিয়ে রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (তারকেশ্বর) রঞ্জিত কর্মকার বলেন,  ‘সাড়ে ৫টা নাগাদ ডাউন ট্রেন যাওয়ার পর আমাদের গেট ম্যান লাইনে একটা ক্র্যাক দেখতে পান। বাহিরখণ্ড এসএমকে জানান তিনি। তারপরই আমাদের কাছে খবর আসে। আমাদের টিম ওই জায়গায় চলে যায়। আমরা ফাটল মেরামতির কাজ শুরু করি। কিছুটা মেরামতির পর খানিক পরে অবস্থা স্বাভাবিক হলে ফের ট্রেন চলাচল শুরু হয়।’

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের