জগদ্ধাত্রী পুজো দেখতে গিয়ে চিন্তা নেই, ১ ডজন স্পেশাল ট্রেন! জানুন সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধি : জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়ে আর চিন্তা নেই। শুক্রবার(৮ নভেম্বর)হল জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। আর এই পুজো উপলক্ষে একগুচ্ছ ট্রেন চালু করল পূর্ব রেলওয়ে। অতিরিক্ত ভিড় সামাল দিতে এই উদ্যোগ নিয়েছে রেলওয়ে কতৃপক্ষ। একঝলকে দেখে নিন কোন রুটে চলবে এই স্পেশ্যাল ট্রেন ও সময়।

‘জগদ্ধাত্রী পুজো’ উপলক্ষে যাত্রীদের সম্ভাব্য ভিড় সামাল দিতে পূর্ব রেলওয়ে শুক্রবার ৮ই নভেম্বর ২০২৪ থেকে আগামী মঙ্গলবার অর্থাৎ ১২ই নভেম্বর ২০২৪ পর্যন্ত হাওড়া ও ব্যান্ডেল এবং হাওড়া ও বর্ধমানের মধ্যে মোট ৬ জোড়া বিশেষ ইএমইউ ট্রেন চালাবে, যা সমস্ত স্টেশনে থামবে। ব্যান্ডেলের জন্য ৪ জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন হাওড়া থেকে সন্ধ্যে ৫:২০,৭ :৫৫, ৮:৩৫ এবং ১১:৩০ টায় ছাড়বে যা ৮ই নভেম্বর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত চলবে।

আরেকটি ইএমইউ স্পেশাল ট্রেন হাওড়া থেকে রাত্রি ০০:৩০ টায় ছাড়বে ৯ই নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত। তিন জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশ্যে রাত্রি ৬:৩৫, ৯:২০ এবং ৯:৫৫ টায় ছাড়বে ৮ই নভেম্বর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত।

দুটি জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশ্যে রাত্রি ০১: ০০ টায় এবং ০২:০০ টায় ছাড়বে ৯ই নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত। একটি আপ হাওড়া-বর্ধমান ইএমইউ স্পেশাল ট্রেন হাওড়া থেকে ০১:১৫ টায় ছাড়বে ৯ই নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত। অপরদিকে, বর্ধমান-হাওড়া ইএমইউ স্পেশাল ট্রেন বর্ধমান থেকে রাত্রি ১০:৩০ টায় ছাড়বে ৮/৯ই নভেম্বর থেকে ১১/১২ই নভেম্বর পর্যন্ত। এছাড়াও, একটি অতিরিক্ত হাওড়া-ব্যান্ডেল-হাওড়া ইএমইউ স্পেশাল ট্রেন হাওড়া থেকে রাত্রি ০২:৩৫ টায় ছাড়বে এবং ১২ই নভেম্বর (বিসর্জনের দিন) ব্যান্ডেল থেকে ভোর ০৪:০০ টায় ছাড়বে।

এছাড়া, ৩৬০৮৭ হাওড়া-মাসাগ্রাম লোকাল ট্রেন (হাওড়া থেকে ছাড়বে ১৯: ২৭ টায়) ৮ই নভেম্বর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত বর্ধমান পর্যন্ত চালানো হবে এবং একটি বর্ধমান-হাওড়া বিশেষ ট্রেন একই দিনে রাত ২২:১০ টায় ব্যান্ডেল হয়ে বর্ধমান থেকে ছাড়বে। ৩৬০৮৮ মাসাগ্রাম-হাওড়া লোকাল ট্রেনের পরিষেবা ৮ই নভেম্বর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে। এছাড়াও, আপ রুটে ০৩০৫১ হাওড়া-বর্ধমান লোকাল হাওড়া থেকে রাত ০১:৫০ টায় ছাড়বে এবং ৯ই নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত হাওড়া এবং ব্যান্ডেলের মধ্যে সব স্টেশনে থামবে। ডাউন দিকে ০৩০০৪ আজিমগঞ্জ-হাওড়া প্যাসেঞ্জার স্পেশাল ব্যান্ডেল এবং হাওড়ার মধ্যে সব স্টেশনে থামবে ৯ই নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত।

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের