এসআইআরের কাজে বিচারকদের প্রশিক্ষণ শুরু, সোম থেকে তথ্য যাচাই

Share:

নিজস্ব প্রতিনিধি :   আইনের নজরদারিতে তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি SIR-এর নথি যাচাইয়ের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। রবিবার ছুটির দিন ডিস্ট্রিক্ট জজদের নিয়ে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। নথি যাচাইয়ের কাজ কীভাবে করা হবে তার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে জুডিশিয়াল জজদের। সোমবার থেকে শুরু হবে তথ্য যাচাইয়ের কাজ।

জানা গিয়েছে, এসআইআর-র নথি যাচাইয়ের জন্য জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করতে বলা হয়েছিল। হাইকোর্টের বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছিল ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল জাজ নিয়োগ করতে হবে। তাদের পরামর্শ দেওয়ার জন্য নিয়োগ করতে হবে অবসরপ্রাপ্ত বিচারপতিদের। রবিবার উত্তর কলকাতায় বিভিন্ন আদালতের বিচারকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সেখানে জুডিশিয়াল অফিসারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল।

রবিবার মূলত সেখানে জুডিশিয়াল অফিসাররা কাজ বোঝানো হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার জন্য খুব বেশি সময় হাতে নেই। কাজ শুরু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের পক্ষ থেকে যে সকল জুডিশিয়াল অফিসারদের তালিকা বের করা হয়েছে তাদের জেলায় জেলায় প্রশিক্ষণ দেওয়ার কাজ হচ্ছে। নথি যাচাই প্রক্রিয়া কীভাবে হবে, তার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে।

৪ নভেম্বর থেকে শুরু হয়েছে রাজ্যে এসআইআর-র কাজ। ফর্ম জমা দেওয়া থেকে ডিজটাইজেশন, হিয়ারিং, তথ্য আপলোডের কাজ চলেছে। এখন একাধিক নথি যাচাই করার কাজ চলছে। তারপরেই ২৮ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। কিন্তু তথ্যযাচাই পদ্ধতি আইনের নজরদারিতে করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর