বদলি করা হল সাঁইথিয়া থানার ওসি প্রসেনজিৎ দত্তকে

প্রসেনজিৎ দত্তের জায়গায় আনা হল অশোক সিনহা মহাপাত্রকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের (Birbhum) সাঁইথিয়া থানার (Sainthia PS) ওসি প্রসেনজিৎ দত্তকে (Prasenjit Dutta) বদলি করল জেলা পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলা আদায়-সহ একাধিক অভিযোগ রয়েছে। প্রসেনজিৎ দত্তের জায়গায় আনা হল অশোক সিনহা মহাপাত্রকে। বীরভূম জেলা পুলিশ সুপারের লিখিত নির্দেশে এই বদলি বলে জানা গিয়েছে।

বীরভূম জেলা পুলিশ সুপারের লিখিত নির্দেশে প্রসেনজিৎ দত্তকে সাঁইথিয়া থানা থেকে বদলি করে রামপুরহাট থানায় পাঠানো হয়েছে। বদলে তাঁর জায়গায় আনা হয়েছে অশোক সিনহা মহাপাত্রকে। উল্লেখ্য প্রসেনজিত দত্তের বিরুদ্ধে বীরভূম জেলার তৃণমূল নেতৃত্ব একাধিক অভিযোগে সরব হয়েছিল। যদিও কী কারণে বদলি তা স্পষ্ট করে জানানো হয়নি জেলা পুলিশের তরফে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রসেনজিত দত্তের বিরুদ্ধে অবৈধভাবে বালি তোলা, বালি পাচার ও তোলা আদায়ের অভিযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার মুখপাত্র মলয় মুখোপাধ্যায় সম্প্রতি সাঁইথিয়া থানার ওসি প্রসেনজিৎ দত্তের বিরুদ্ধে অনৈতিক কাজকর্মের অভিযোগ তুলে সরব হন। প্রসেনজিত দত্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিরোধী দল বিজেপিও। গত ১৮ ডিসেম্বর সাঁইথিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। তার মাঝে তড়িঘড়ি সরিয়ে দেওয়া হল সাঁইথিয়া থানার ওসি-কে। প্রসঙ্গত কিছুদিন আগে প্রসেনজিত দত্তকেব বেঁধে রাখার নিদান দিয়েছিল এক বিজেপি নেতা। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির আহ্বায়ক উত্তম রজককে বলতে শোনা গিয়েছিল, এই প্রসেনজিৎবাবুর মতো ওসিরা যদি হুমকি দেয় তাহলে তাঁকে বাঁধুন, বেঁধে রেখে বলুন, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি।

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক

নোংরা হাতে খাবার পরিবেশন, রেগে এক কোপে বৌদির ধড়মুণ্ডু আলাদা করল দেওর

মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার চিকেন বিরিয়ানি? মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা

হেল্পলাইন নম্বর চালু করতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, খতিয়ে দেখছে নবান্ন

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন অজিঙ্কা রাহানে

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি