বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর শিল্পাঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাজ্যের নবনির্বাচিত পরিবহণ মন্ত্রী অর্জুন সিং(Transport Minister Arjun Singh)। বারাকপুর শিল্পাঞ্চল ও সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে তিনটি নতুন বাস রুট চালুর পরিকল্পনার কথা ঘোষণা করেন অর্জুন সিং। বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রবিবার তিনি জানান, দীর্ঘদিনের যাত্রী দাবির কথা মাথায় রেখে শীঘ্রই কাঁচরাপাড়া-বারাকপুর, বারাকপুর-ধর্মতলা এবং কল্যাণীর এইমস থেকে বারাকপুর পর্যন্ত সরকারি বাস পরিষেবা চালু করা হবে। মন্ত্রী জানান, নতুন রুটগুলিতে প্রতিটি ক্ষেত্রে অন্তত ২৫টি করে বাস চালানোর পরিকল্পনা রয়েছে।

কল্যাণী এক্সপ্রেসওয়ে (Kalyani Express Way)ব্যবহার করে এই পরিষেবা পরিচালনার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি কল্যাণীর এইমস থেকে মুড়াগাছা পর্যন্ত বাস পরিষেবা চালুর চেষ্টাও চলছে বলে তিনি জানান। অর্জুন সিংয়ের বক্তব্য, রাজ্যে বর্তমানে সরকারি বাসের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। তাই সরকারি বাস পরিষেবা বৃদ্ধি করাই তাঁর অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে কল্যাণী রোডের বিস্তীর্ণ এলাকায় পর্যাপ্ত বাস পরিষেবা না থাকায় যাত্রীদের দীর্ঘদিন ধরে সমস্যার মুখে পড়তে হচ্ছে। সেই সমস্যার সমাধানেই নতুন রুট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন তিনি কাঁচরাপাড়া-বিজপুর থেকে বারাকপুর কোর্ট পর্যন্ত পুরনো ৮৫ নম্বর বাস রুট পুনরুজ্জীবনের বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দেন।

মন্ত্রীর দাবি, অতীতে এই রুট বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছিলেন। ইতিমধ্যেই ওই রুটের বাস মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত পরিষেবা ফের চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। সাংবাদিক সম্মেলনে অর্জুন সিং আরও বলেন, বর্তমানে যে সংখ্যক বাস রয়েছে, সেগুলিকে সঠিকভাবে পরিচালনা করা গেলে নতুন বাস কেনার প্রয়োজন নাও হতে পারে। তবে পরিকাঠামোগত ঘাটতিই পরিবহণ ব্যবস্থার অন্যতম প্রধান সমস্যা বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি রাজ্যজুড়ে আরও বাস পরিষেবা চালু, বৈদ্যুতিক বাসের সংখ্যা বৃদ্ধি এবং ট্রাম পরিষেবাকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

এদিনের সাংবাদিক সম্মেলনের মূল বিষয় ছিল কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ১২ বছরের কর্মকাণ্ড ও সাফল্যের খতিয়ান তুলে ধরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়(Locket Chattapadhay), বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী, জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার এবং বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায়। সাংবাদিকদের বিভিন্ন রাজনৈতিক প্রশ্নের জবাবে অর্জুন সিং কেন্দ্রীয় সরকারের কাজের প্রশংসা করেন এবং রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন। একইসঙ্গে তিনি দাবি করেন, উন্নত গণপরিবহণ ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও স্বচ্ছন্দ করে তোলাই তাঁর দফতরের অন্যতম লক্ষ্য।

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক Flying Flea C6, কী-কী ফিচার্স রয়েছে?

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

৯,০০০ টাকা ছাড়ে মিলছে ৯০০০mAh ব্যাটারির OnePlus 5G স্মার্টফোন

পুজোয় অ্যাসিডিটি থেকে বাঁচতে ৩ সহজ উপায়কে হাতিয়ার বানান

গ্রামের অন্য পুজো দেখতে চান? ঘুরে আসতে পারেন অসমের নলবাড়ির বেলশর

ভুল মশলা খেলেই ভাঙবে ব্রত! জেনে নিন নবরাত্রিতে কী খাওয়া যাবে?

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?